somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়ের রহস্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করতে গিয়ে রহস্য ভেদ, তৈরি অগণিত বিভেদ,
প্রনয়কালের শান্তি ফেলে, বিষাদময় করুণ বিচ্ছেদ!
সবই ভুলে অবলিলায়, অনিচ্ছাকৃত অবহেলায়,
সহজ হয়ে কাছে এলে, দিয়ে গেলে কঠিন সময়!

নিজের জীবন নিজের হাতে, ধ্বংস অবহেলার সাথে,
দিনের আলোর অভাব বুঝি, হানা দিলে আঁধার রাতে!
চরম সত্য উচ্চারণে, অনেক গেছে নির্বাসনে,
সততায় সজ্জিত হয়ে, নির্ভীকেরা প্রহর গোনে।

সেই সুদিনের বানী শোনা, আশায় হাজার স্বপ্ন বোনা,
দীর্ঘশ্বাসে ক্লান্তি ঢেকে, অপেক্ষমান আরাধনা।
জড়িয়ে রেখে বাহুডোরে, একলা জাগা প্রতি ভোরে,
আজো তাকে হয়নি চেনা, আপন যে জন ঘুমের ঘোরে!

স্বপ্ন আশা ঢেকে দিলো, উড়ে এসে পথের ধুলো,
নাভিশ্বাসের প্রলয় ঝড়ে, জীবন প্রদীপ নিভে গেলো!
সারাটি রাত স্বপ্ন দেখায়, দিনে চোখের জলে ভাসায়,
আকাঙ্ক্ষাকে সঙ্গী করে, ব্যথী হৃদয় থাকে আশায়!

অন্তর জুড়ে যে ঢেউ ওঠে, স্বপ্ন তাতে পড়ে লুটে,
দূর হতে পাই সুখের ছোঁয়া, কাছে এলে ব্যথাই জোটে!
চাঁদটা হাঁটে আমার সাথে, ধ্রুবতারাও সেই গতিতে,
মন ছুটে যায় অজানাতে, সে রহস্য খুঁজে পেতে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×