
ভারতীয় একটি হাতি মনের খেয়ালে বাংলাদেশে ঢুকে পড়েছিলো। পুরো প্রশাসন তটস্থ হয়ে উঠলো। একটি বিশেষ টিম করা হলো, তারা হাতির দেখভাল করবে। তাকে যত্ন আত্তি করবে। তার যাতে প্রাণ সংশয় না হয়, সেই চেষ্টা করবে। বাংলার বুদ্ধিজীবীকুল পত্রিকায় হৃদয়বিদারক কলাম লিখে অশ্রুবর্ষণ করলেন। গ্রামের সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে কলাগাছ কেটে হাতিকে খাওয়ালো। অজ্ঞান হয়ে যাওয়া হাতিকে পানির নিচ থেকে টেনে ডাঙ্গায় উঠালো। হাতিটি এখন নিরাপদে আছে।
হাতির কোনো চেতনা আছে কিনা জানি না। থাকলে সে বুঝতো, বাংলাদেশের মানুষ কতটা অতিথি পরায়ন।
ভারত থেকে চলে আসা একটা প্রাণীকে আমরা ফেলে দেইনি। মাথায় তুলে রেখেছি। আমাদেরও একজন কিশোরী ছিল। যাকে ভারতীয় বাহিনী মেরে ফেলে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল। মেয়েটির নাম ছিল ফেলানি।
ভারতীয় হাতিটির নাম দেয়া হোক "ফেলি নাই"।
আমাদের একজন অসহায় মানুষকে ওরা ফেলে দিয়েছিলো। ওদের একটি প্রাণীকে আমরা ফেলি নাই।
মাঝে মাঝে ছোটদের কাছ থেকে শিখতে হয়। ভারত রাষ্ট্র হিসেবে আয়তনে অনেক বড়। বাংলাদেশ তার একটা প্রদেশের সমান। " ছোট রাষ্ট্র " বাংলাদেশ যে উদারতা দেখালো, তা থেকে ভারত যেন শিক্ষা নেয়। তাহলে কেবল আয়তনে নয়, রাষ্ট্র হিসেবেও ভারত বড় হতে পারবে।
জাতি হিসেবে আমি গর্বিত।
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মনের দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

