


কক্সবাজারের রামু মন্দির, নাসিরনগরের হিন্দু মন্দির, হবিগঞ্জের মসজিদ একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানে যারা হামলা করছে নিশ্চয়ই এদের চিন্তাধারা সুদূরপ্রসারী। এটা বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ইঙ্গিত। এই মুহূর্তে এদের নির্মূল না করলে দেশ ও জাতীর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা সিরিয়া, আফগান, পাকিস্তানের দিকে তাকালেই বুঝতে পারব।
প্রধান মন্ত্রীকে বলছি, দেশ না থাকলে গদি দিয়ে কি করবেন??
দেশে স্পষ্ট বিদেশী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করছি আর আপনি বিদেশী চাপের ভয়ে বার বার তা অস্বীকার করে যাচ্ছেন আর বলছেন এইগুলা ঘরুয়া সন্ত্রাসী দের কাজ। ঠিক আছে মেনে নিলাম এইগুলা ঘরুয়া সন্ত্রাসীদের কাজ তাহলে আপনি এই ঘরুয়া সন্ত্রাসীদের নির্মূল করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না কেন??
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




