ঢাকা ০৭.১১.১০
অতি আদরের চাঁদ বদনী শিশু বহ্নি
বাবা মার প্রাণভরা ভালবাসা নয়নমণি,
শুভ্র সুন্দর,দেখে তার জুড়ায় প্রাণ
সবে কলে তুলে আদর করে যেন মায়ার টান ।
বাবা হারা বাবার (২০০৫) শুণ্য হৃদয়
স্নেহ মমতায় পূর্ণ যেন হয় ;
পায় যেন এক অনাবিল স্বর্গ সুখ
মায়ায় ভরে মায়ের বুক ।
আঘাতে অসুস্থ প্রসূতী মাতা- বিপন্ন গর্ভ সন্তান
অকালে অপারেশনে করে জন্ম গ্রহন
সপ্তদিনে কলিজার টুকরা শিশু সন্তান
অসুস্থ নীলাভ হযে বিপন্ন তার প্রান
তাই সুদূরে রাজশাহীতে করতে হয় গমন ।
বাবা মা সকলে কেঁদে পাগল পারা
খোদার রাহে সবার দোয়ায় ফিরে নয়নতারা ।
২০০৭ সনে আবার ব্যাধি তার দেহ বনে
পিতামাতা কেঁদে কেঁদে দিশেহারা ভগ্নমনে
মাবাবা জেগে সারা রাত, তুলে দু’হাত
খোদার রাহে সঁপে করে মোনাজাত,
হয় আরোগ্য, পায় খোদার রহমত
ভাল মানুষ হয়ে, পায় যেন সুপথ ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




