হাট বালিকা------
বাংলার আনাচে কানাচে পথে পথে
ক্ষুধার লাগিয়া জীবন সংগ্রামে সুপ্রভাতে
প্রতিক্ষণ প্রতিদিন লক্ষ হাট বালিকা
এক আটি পুঁই শাক, লাউ পাতা কয়েক ডগা
কখনও বা বাতো, কলমিলতা শাপলা যা পাই
আটি বেঁধে মাথাই করে হাটের পানে যায় ।
পল্লীবাজারে পথের ধারে বসে ঘন্টা ধরে
অনেক কষ্ট করে দু'চার টাকা বেচা কিনা করে
এদিয়েই আবার চাল ডাল লবণ তেল নিয়ে
বাবা-মা ভাই বোন পরিবারের তরে
হেঁটে হেঁটে নেচে নেচে খুশিতে বাড়ির পানে ধায়
আবার কখনও বা আচার চানাচুর পিঁয়াজু বড়া খায়
মনের খুশিতে হেসে হেসে গীত গান গায়
কখনও বা আমবাগানে বনভোজনে যায় ।
দেখতে দেখতে হাটবালিকা কখন যে আবার
কিশোরী হয়ে সংসার বুঝার আগে সংসেজে
ফুটার আগে ফুলকলি ঝরে যায় মাঝে
লাল টুকটুক শাড়ি পড়ে আলতা পায়ে
ব্উ সেজে বিয়ে নাটকে শশুর বাড়ি যায় !
বাল্য বিয়ের যাঁতাকলে জীবন হারায়
কে আর রাখে খবর-তাদের ভাই ?
এভাবেই জীবন যে বয়ে যায় ।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




