কপোতাক্ষ তীরে--- আবুধাবী-- ১৫.১২.২০১৬
আজি যোজন যোজন দূরে -
চিত্রা নদী আর কপোতাক্ষ তীরে
দাঁড়িয়ে বিস্মৃতির অতল গহবরে
সাত সমুদ্র তের নদী পারে
আরব সাগর লুলুর তীরে
যেন আমি এক কাঙ্গাল হরিনাথ
প্রিয়জন হারিয়ে বিরহী অনাথ ।
জীবনের সব হিসেব মাড়িয়ে
সদা দিরহামের পিছনে দৌঁড়িয়ে
কাটে মোর দিন রজনী
বৃথা গড়ি প্রাসাদ- স্বপ্নরানী ।
স্মৃতির বাতায়নে কভু উঁকি দেয়
শীতার্ত সোনালী সকালে খাই
খেজুর রসের অমৃত রসমঞ্জুরী
ইতিহাসের সোনালী সাক্ষী
যশোর-কলকাতা রোড, রাণী ভিক্টোরী ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



