"তখন আমি বেশ ছোট!"
৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'তখন আমি বেশ ছোট। প্রেম করা ব্যাপারটা তখনও ঠিকমতো বুঝে উঠিনি।' বিকেলে হন্যে হয়ে ডিউস বলে ক্রিকেট খেলি। জ্যামিতি আর দাদুকে সমানুপাতিক হারে ভয় পাই। জেরিকে টমের চেয়ে বেশী ভালোবাসি। সদ্য সাইকেল চালানো শিখে মনে হয় মুক্ত পাখি। পরপর দুটো সিঁড়ি না টপকে পা ফেলার বৃথা চেষ্টা করি। ফুল প্যান্ট পরি শুধু বিয়েবাড়ি যেতে হলে। ফড়িং ধরতে পারি, আর তার লেজে সুতো বেঁধে ঘুড়ির মত ওড়াতে পারি। মাঝে মাঝে ঝড়ের রাতে বাবুই পাখি ধরে রেখে সকালে গরম ভাত খাওয়ায় ছেড়ে দিতে পারি। তীর-ধনুক নিয়ে কাকদের তাড়া করতে পারি। স্কুল ফেরতা দুপুরে মায়ের হাতে ভাত খেয়ে মাঠের দিকে ছুটি। সন্ধেবেলা মাঠ থেকে বাড়ি ফিরে হাত পা ধুয়ে দুধ মুড়ি খেতে বসি।
.
ঠিক তেমন কোন এক বিকেলে। কোন এক বৃষ্টির বিকেলে। কালচে মেঘলা বিকেলে। লোডশেডিং হব হব করেও হয়নি এমন বিকেলে। 'অরনী' নামের মেয়েটা বৃষ্টিতে ভীষণ ভিজতে চাইছিল। কিন্তু ঝমঝমে বৃষ্টিও হচ্ছে না। মেয়েটির ছাদে অপেক্ষা করছিল বৃষ্টির প্রতিক্ষায়। কালো অবাধ্য চুলগুলো বারবার লেপ্টে যাচ্ছিলো তার চিবুকে। মেয়েটি চুলগুলো সারানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে! আমি চিলেকোঠায় দাঁড়িয়ে হতবাক হয়ে সে দৃশ্য দেখেছিলাম। এখনো ভীষণ লজ্জা পাই এটা ভেবে। মনে পড়লে, মনের ভেতর রবিন্দ্রনাথ এর কলার টিউন বেজে ওঠে। 'তখন আমি বেশ ছোট। প্রেম করা ব্যাপারটা তখনও ঠিকমতো বুঝে উঠিনি।'
কিন্তু, আজ গভীরভাবে উপলব্ধি করি, সেদিনের সে মেয়েটিকে, কী ভীষণ ভাবে ভালোবেসে ফেলা যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন