
বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে
গ্রিলের ফাকে ফাকে তাকালে
দেখা যাচ্ছে আলো আধারের খেলা ।
একটু’খানি শব্দের রাত
মিটি মিটি আলোর রাত
স্তব্ধতার এই গভীর রাত
আমার বন্ধু হতে চাইছে
একাকিত্তের ভিড়ের মাঝে
এই নিরবতাকেই বন্ধু বানাবো ।
কালো ছায়ার রাজত্ত্ব চারদিকে
নিরবতা আর অন্ধকারের গভীরতা
তাদের বন্ধুত্ত্ব সিমাহীন
এইসবে একটু আলো পাওয়া দুষ্কর
তাই তাদের মাঝেই বন্ধুত্ত্ব খুজবো
স্তব্ধতার আলিঙ্গণে মন ভাসাবো ।
এ বন্ধুত্তে কি আর হবে
ষোল আনায় আমি নিষ্য
এর দাম পোষাতে পারব’না বলে
একা’ই আপন পথে যাত্রা হব ।
আজ শব্দ পোকারাও ক্লান্ত
হয়ত তারা ঘুমোচ্ছে
তাদের ডেকে জাগাব
নাকি একাই প্রস্থান করব
পিদীম হাতে আপন নীড়ের সন্ধানে ।
পিদীমের আলো নিভো নিভো
অন্ধকারেরা পিছু নিয়েছে
তবে’কি এখানেই শেষ হবে !
পিদীম হাতে নীড়ের পথিকের-
গন্তব্য পানে যাত্রা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

