
মনে পরে ছোটবেলার অবুঝ সময়সব----
মাটিয়ালদের মাটিকাটা গর্তে কুমির কুমির খেলা,
নারিকেল্ গাছের ঢাল দিয়ে ক্রিকেট বেট বানানো,
টেবিল টেনিস বল দিয়ে স্কুল রোমে ফাটা-ফাটি খেলা,
খাতার পাতা ছিড়ে নানান রকম কাগজের খেলনা বানানো,
সাইকেলের পেছনে বন্ধুকে নিয়ে দূরে যাত্রা,
স্কুল বন্ধের দিনে সারাদিন খেলতাম
শুধু দুপুরের খাবার খেতে বাসায় আসতাম ।
এখন সকালবেলা অফিসে যাওয়ার সময় দেখতে পাই ছোট ছোট বাবুরা স্কুলে যাচ্ছে,
কলেজে যাচ্ছে ছেলে মেয়েরা,
তাদের সবাইকে বলতে ইচ্ছে করে
((যা ইচ্ছে যেভাবে ইচ্ছা স্টুডেন্ট লাইফটাকে উপভোগ কর সবাই,
সবাই মিলে অনেক অনেক আনন্দ কর,
এই সময়টা তুমাদের, এই সময়টাকে এমনি এমনি ফুরাতে দিওনা))
বাস্তব লাইফটা একটু অন্যরকম-কিছুটা স্বার্থপর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



