আমাকে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় পাহড়ের তাবেঈন মেঘরা।
অসহায় আমি দ্বারস্থ হই মহানগর পুলিশের। তারা আমাকে বসায়, সমাদর করে
তারপর আমাকে আসামী করে কেস ঠুকে দেয়।
আমি তাল গাছের পাতায় বাবুই পাখির বাসার মতো ঝুলতে থাকি।
আমি খুব হতাশ হয়ে অসহায় ভাবে জিজ্ঞাসা করি, আমাকে আসামি করলেন কেন?
থানার বড় কর্তা অভিধানের মতো এক মস্তো বই থেকে মুখ তুলে বলেন, তুমি সেই গর্দভ না?
তুমিইতো পাহাড়কে আমন্ত্রণ করেছিলে, তারপর পাহাড় ধ্বংশ করেছে
তোমার ঘর এবং বিশ্বখ্যাত মায়ান, ইনকা, মহেঞ্জদারো ও অনুরূপ কিছু সভ্যতা।
সভ্যতা হত্যার দায়ে তোমাকে আসামী করা হয়েছে।
আদালতে দন্ডপ্রাপ্ত হয়ে এখন আমি দরোজা জানালা বিহীন ঘরে ঘুমাই।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




