somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশরের সিনাইয়ে জোড়া বিস্ফোরণে নিহত ৬

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিশরের সিনাই উপত্যকায় বুধবার শক্তিশালী জোড়া গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। প্রথম বোমাটি গাজার সীমান্তবর্তী রাফা এলাকার সেনা সদর দপ্তরে, দ্বিতীয় বোমাটি একটি সামরিক চেক পয়েন্টে বিস্ফোরিত হয়। উভয় এ হামলায় ৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন 'ইজিপ্শিয়ান টেলিভিশন নেটওয়ার্ক' এ খবর জানিয়েছে।
একজন সেনা মুখপাত্র জানান, ইসরাইল ও গাজার সীমান্তবর্তী রাফা এলাকায় সেনা গোয়েন্দা সংস্থার দপ্তরে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। তাতে ৫ জন নিহত, আহত হন ৮ জন। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই অপর একটি সামরিক চেক পয়েন্টে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। তাতে আরও ১ জন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শক্তিশালী ওই বোমা হামলায় সেনা গোয়েন্দা সংস্থার ভবন ছাড়াও রাফার ইমাম আলী এলাকার অন্যান্য ভবন কেঁপে ওঠে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল আরাবিয়্যা জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১০ জন আহত হন। গত জুলাইয়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর সিনাই এলাকায় বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।
এর আগে সোমবার মিশরের সেনা সমর্থিত সরকার ঘোষণা দিয়েছিল, সিনাইয়ের অস্থিতিশীল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক শক্তিশালী করা হবে। ধারণা করা হচ্ছে, এ ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটাল অজ্ঞাত কোন সশস্ত্র ইসলামি সংগঠন।
এছাড়া সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অপর এক খবরে জানিয়েছিল, সিনাই ভিত্তিক একটি ইসলামি গ্রুপের পক্ষ থেকে হুমকি দেয়ার পরই এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দেয়া হয়।
খবরে বলা হয়েছিল, ওই ইসলামি সংগঠনটি মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে।
শনিবার গাজা উপত্যকার কাছাকাছি সিনাই এলাকায় মিশরের নিরাপত্তা বাহিনী ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান চালায়। তাতে সেনা-জঙ্গি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন হতাহত হন।
সূত্র : আল আরাবিয়্যাহ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×