যশোরে পিকেটারদের হামলায় পৌর যুবলীগ সম্পাদক নিহত
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যশোর: যশোরের অভয়নগরে পিকেটারদের হামলায় নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছে। হরতালবিরোধী শোডাউনে রাজপথে থাকার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
তার নাম আলমগীর হোসেন শিমুল (৩৫)। তিনি বহু হত্যাসহ একাধিক মামলার আসামি এবং এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ছিলেন।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন রবিবার সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত মিছিল বের করলে নওয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় আলমগীরের নেতৃত্বে হরতালবিরোধীরা তাতে বাধা দেয়।
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আলমগীর নিহত হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
নিহত আলমগীরের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও হত্যাসহ বহু অভিযোগ রয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন