আসিতেছে... শুদ্ধস্বরের প্রকাশনায় অপর বাস্তব-৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যারা আমাদের হযে কথা বলে তাদের দেখতে পাই হর-হামেশাই। ছোট নোটবুক, মাইক্রোফোন, লেন্সের চোখ, এটিভি, বিটিভি, এবিসি, ফূর্তি। আমাদের কথা কতটুকু বলা হয়, শোনে কারা, বলেই বা কতটুকু শান্তি হয়? ৫ বছর আগে কিছু কিছু মানুষ কিন্তু বলতে শুরু করেছিলেন; এখন তাদের সংখ্যা লক্ষাধিক। শুধুই কি কথা; মন্তব্য, হৈ-চৈ, আড্ডা, গলাবাজি- ইউনুস থেকে প্রভা, এভারেস্ট থেকে রূপগঞ্জের জমি দখল। প্রমিত বাঙলা আর নির্জলা গালাগালি, আস্তিক-নাস্তিক। শুধুই গলাবাজি? মানুষ বাঁচানো, রাস্তায় প্রতিবাদ করা, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। সবাই এটাকে বলে ব্লগবাজি। মোবাইল নিয়ে হাঁটতে হাঁটতে, মধ্যরাতে পাহাড়পুর কিংবা সুন্দরবনের গহীন অরণ্য থেকে বাঙলা ভাষা-ভাষীদের এক নতুন বিশ্ব। দেশে, বিদেশে নতুন জগতে। আমরা এর নাম দিয়ে ছিলাম অপর বাস্তব। ৫ বছর পর চেয়ে দেখি সেই বাস্তব এখন বাস্তবেরও অনেক বেশি কিছু। মোক্ষম কয়েককটি বাক্য কিংবা ছবি অথবা ভিডিও কিংবা নেহাতই খবর আর শত শত মানুষের চিন্তুায় ঘুড়ে বেড়ানো নিমিষেই। ব্লগ কি এটা কাউকে বলে বোঝানো যায়নি কোনদিন। তাই এবারও সে চেষ্টা করছি না আমরা, বাংলা ব্লগগুলো ঘুরেই পাঠক নিজেই আবিষ্কার করুন নিজের মত করে। আমার কেবল খবর জানাচ্ছি আপনাদের খুব প্রাণবন্ত এক বাস্তবের আর তুলে ধরছি এর কিছু উজ্জ্বল অংশগুলোকে। বইয়ের প্রতিটি অক্ষরে কেবল সম্ভাবনার মানচিত্র, অপরবাস্তব আপনাদের আবিষ্কারের অপেক্ষায়। ( অপর বাস্তব ৫ এর ফ্ল্যাপের জন্য এই লেখাটি অন্যমনস্ক শরৎ লিখেছেন।)
২৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।