কোথা গেলো তাক্বওয়া?
১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসব নাম দিয়ে
পেতেছে কি ফাঁদ!
কৌশলে ঈমানকে
সরাবার সাধ।
দোল,হোলি,রাখি,সবি
বিজাতীয় পূজা;
মুসলিম হয়ে কেনো
পাবে তাতে মজা!!!
হায়রে অভাগা মোরা
ঈমান কি বুঝিনা;
শিরকি বি'দাতি কাজে
দোষ কভু খুঁজিনা।
স্বকিয়তা ভুলে যাওয়া
হৃদয়েরি দৈন্যতা;
ঘর থুয়ে পরে ছুটা
স্রেফ হীনমন্যতা।
এভাবেই ধীরে ধীরে
খোঁই নিজ সত্তা;
অপসংস্কৃতে মজে
হই পাপী আত্মা।
কারো একা দোষছিনা
সকলেই দোষি;
বাঙালীপনার নামে
ঈমান খোঁয়ে খুশি।
কবে যে ঘুচবে মগো
মনের এই দীনতা;
বাঙালীর মানে বুঝি
ইসলামহীনতা??
যার যা যা সংস্কৃতি
সে করুক পালন;
শ্রদ্ধা সকল তরে
বুকে করে লালন।
শিরক আর তৌহিদ
একসাথে চলেনা;
আমরাই ভুলি তাহা
ইবলিশ ভুলেনা।
কালচার নামে তাই
দীনে শিরক ঢুকিয়ে;
মুমিনেরে কৌশলে
দিচ্ছে সে ঠকিয়ে।
সাবধান হে মুমিন
কোথা গেলো তাক্বওয়া?
হাশরে পেয়োনা হায়
বে-ঈমানী শিকওয়া।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন