ভিনগ্রহে মানুষের মতো মেধাসম্পন্ন প্রাণীর অস্তিত্ব থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ না করাই হবে বুদ্ধিমানের কাজ। এই সতর্কবাণী উচ্চারণ করেছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।
ডিসকভারি চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ হকিং বলেন, পৃথিবীর বাইরের বিশাল মহাজগতে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব থাকতে পারে, এটা যুক্তিসংগতই বটে।
তিনি সাবধান করে দিয়ে বলেন, ভিনজগতের ওই প্রাণীরা পৃথিবীতে এসে এখানকার সম্পদ লুট করে নিয়ে যেতে পারে। তবে তারা হয়তো থাকবে না।
হকিং বলেন, কলম্বাস আমেরিকায় পা রাখার পর তা যেমন আদিবাসী আমেরিকানদের জন্য কোনো সুফল বয়ে আনেনি, তেমনি ভিনগ্রহের মানুষ পৃথিবীতে এলে তা আমাদের জন্যও ভালো হবে না।
অধ্যাপক হকিং বলেন, তাদের সঙ্গে বরং যোগাযোগ এড়িয়ে চলতেই সাধ্যমতো চেষ্টা করা উচিত মানুষের। তাঁর ব্যাখ্যা: অন্য বুদ্ধিমান প্রাণীর সঙ্গে কেন যোগাযোগ করা উচিত নয়, তা বোঝার জন্য আমাদের নিজেদের দিকে তাকালেই চলবে।
পৃথিবী থেকে বিজ্ঞানীরা অনুসন্ধানযানে মহাশূন্যে মানুষের খোদাই করে আঁকা ছবি ও পৃথিবীর অবস্থানের মানচিত্র পাঠিয়েছেন। এ ছাড়া ভিনগ্রহে বুদ্ধিমান প্রাণী থাকলে পাবে—এই আশায় রেডিও বার্তা পাঠানো হয়ে থাকে।
দৃশ্যত মহাবিশ্বের আকার ও গ্রহ-নক্ষত্রের সংখ্যার দিকে ইঙ্গিত করে অধ্যাপক হকিং বলেন, আমার গাণিতিক বুদ্ধি বলে, শুধু সংখ্যার বিষয়টি বিবেচনা করলেই ভিনগ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার ভাবনাটি সম্পূর্ণ যৌক্তিক মনে হবে।
তিনি বলেন, ভিনগ্রহে প্রাণী আছে কি না তার চেয়ে বরং তারা দেখতে কেমন হবে, সেটা খুঁজে বের করাই প্রকৃত চ্যালেঞ্জ। বিবিসি।
ভিনগ্রহের ‘মানুষ’ থেকে দূরে থাকাই ভালো: হকিং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।