somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈদেশের বাকি ঘটনা গুলি

২০ শে জুন, ২০০৯ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউ কে থেইকা সামুর ভাই বইনদের সাথে এট্টু গল্প করছিলাম। অহন আইলাম আরেক কেরামতির জায়গা দুবাই। এইবার এইখানে না আইলেও সারতো, বাড়ির লাইগা মন কেমন করে। বাড়ি গিয়া চিংড়ি মাছ সহযোগে কচুর লতি জাতীয় স্বর্গীয় খানা খাইয়া ছিঁড়া বিছানায় একটা ততোধিক স্বর্গীয় ঘুম দিতে পারতাম। তবু আইলাম। সবাই কয় বাঙালী ঘরকুনো, ভ্যাদা, সবখানে পিছটান দেয়, এই লাইগাই নিজের কাছে নিজেরে স্মার্ট প্রমাণ করনের লাইগা বাড়ি ফিরা না গিয়া এইহানে আইলাম। কমফোর্ট জোন ভাংতে চাই আর কি। হগ্গলে খালি ইন্ডিয়ানগো সুখ্যাত করে....'আহা কি ডাইনামিক, কি ফরোয়ার্ড লুকিং এপ্রোচ!' মনে মনে রাগ লাগে, আমাগো কম কি আছে? আমার মত মাঝ বয়সীরই যদি এত এনার্জি থাকে তাইলে অল্পবয়সীগোর তো কথাই নাই। আমগো মনডা এট্টু নরম এইডা ঠিক, তবু জায়গা মত পড়লে আমরাও হই আয়রণ ম্যান অথবা ওম্যান। হেড অফিস আমাগোরে একটা মিডিয়া ট্রেনিং দিলো। প্রেজেন্টেশন অংশডায় কইল যে এমন কিছু প্রেজেন্ট করো যেটা তুমি ভালোবাস। প্রস্তুতির জন্য পাঁচ মিনিট দিল, কইল, স্লাইডে আমরা ইন্টারেস্টেড না, আমরা দেখতে চাই ডেলিভারী। অনেকে শক্ত শক্ত বিষয়ে কথা কইলেন। আমি প্রেজেন্ট করলাম বাংলাদেশের বীচ কুয়াকাটার উপরে। বোঝেনইতো নিজেগো ব্যাপারে কথা কইতে গেলে কেমন জোশ আইস্যা যায়! প্রেজেন্টেশন শেষে দেখি লোকজনে সব কাগজে কুয়াকাটার নাম লেখতাছে ফিউচার হলিডে ডেস্টিনেশন হিসাবে। মনে মনে কই, আল্লাহ্‌ মান বাঁচাইও। :P
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×