চিটাগাং থেকে ঢাকা ফিরে এয়ারপোর্টে লাগেজ নিতে দাঁড়িয়ে ছিলাম। এক ভদ্রলোক সঙ্গে একটি সুদর্শন যুবককে নিয়ে পাশেই দাঁড়ালেন। ছেলেটিকে বল্লেন 'এইখানে দাঁড়ান। লাগেজ এইখানেই আসবে।' বলে চলে গেলেন। যুবকটির দিকে তাকালাম। সে আস্তে আস্তে বলছে 'এয়ারলাইনের কেউ কি আছেন আশে পাশে?' বলতে বলতে একটা সাদা ছড়ি বের করলো। তার চোখগুলো এত পরিষ্কার, এত উজ্জ্বল, কেউ ভাবতেই পারবেনা যে সে চোখে দেখে না। আমি কাছে এগিয়ে গিয়ে বল্লাম, 'আপনি কি কাউকে খুঁজছেন? এয়ারলাইন্সের কাউকে ডাকবো?' সে বল্ল, 'জি প্লিজ'। একজন এয়ারলাইন কর্মীকে আমি ডেকে দিলাম।
বাইরে বেরিয়ে বাহনের অপেক্ষা করছি, দেখি এয়ারলাইন কর্মীর হাত ধরে ছেলেটি বাইরে বেরিয়ে এল। কর্মীটি ছেলেটির জন্য ট্যাক্সি ঠিক করতে লাগলো, আর ট্যাক্সি ওয়ালারাও ঝোপ বুঝে যা খুশি ভাড়া চাইতে লাগলো। আমি প্রশ্ন করলাম তার গন্তব্য সম্পর্কে। তার গন্তব্য আমার গন্তব্য থেকে দূরে হওয়ায় আমি তাকে নিয়ে যেতে পারলাম না। দুঃখ প্রকাশ করতে যেতে সে বল্ল, 'আপনি যে অন্ততঃ এটা ভেবেছেন এজন্যই আপনাকে ধন্যবাদ। আমি একা চলাফেরা করতে অভ্যস্ত। আপনি ভাববেন না।'
আসতে আসতে ভাবছিলাম আমরা চক্ষুষ্মানরাই অনেকসময় একা চলতে পারিনা আর এই চমৎকার ছেলেটি এই চির-অন্ধকারকে সাথি করেও কত সাহসী। হ্যাটস অফ টু ইউ সান।
আলোচিত ব্লগ
শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।