সেইদিন, মনে হয় গত বুধবার, সন্ধ্যা সাতটার দিকে অফিস শেষে বাসার পথে কাওরান বাজার (তিতাস গ্যাস ভবন) এর সামনে দিয়ে ফিরছি। দেখলাম চওড়া ফুটপাথে সারি সারি বিছানা পড়েছে। কর্মক্লান্ত দরিদ্র মানুষেরা দিনশেষে বিশ্রামের আয়োজন করছেন। একটি মা সম্ভবতঃ তার দুটি ছোট শিশুকে এর একটি বিছানায় রেখে 'ডিনার' এর খোঁজে গেছে। বাচ্চারা বিছানায় খেলা করছে। অন্য বিছানাগুলির মানুষের পরষ্পর গল্প করছে। ফুরফুরে ঠান্ডা বাতাস দিচ্ছে। অবসরের কি সুন্দর দৃশ্য!
এর মধ্যেই আমার মধ্যবিত্ত মন এতদিন পরে যেন একটু বুঝতে পারলো যে এ শহরে রাতে ঘুমানোর জন্য সকলেরই বিছানা থাকেন। হতে পারে আমি একটা চিপাগলিতে থাকি যার রাস্তাটা একদমই ভাঙ্গা, হতে পারে আমি চিরজন্ম ভাড়া বাসায়ই থাকছি, তবু তো আমার রাতে ঘুমানোর একটা বিছানা আছে, বালিশ ও চাদরও আছে। কেমন শান্তিতে ছিলাম এই অন্ধভাবনায় মগ্ন হয়ে যে সকলেই রাতে বিছানায় ঘুমায়!
এই শান্তিটা আরো নষ্ট হলো, যখন আধঘন্টা সময়ের মধ্যে প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হলো। আমি চেষ্টা করেও ভুলতে পারলাম না যে ওই লোকগুলো এবং ওই বাচ্চাগুলো এখন ওইখানে নেই।
বাসায় ফিরলাম। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু গভীররাতে আবার ঝিরিঝিরিয়ে শুরু হলো। ঘুমের আদর্শ ব্যবস্থা। কিন্তু ওই বিছানা গুলো আমাকে ঠিকমত ঘুমাতে দিল না।
আলোচিত ব্লগ
অন্তর্দহনের ওপারে প্রশান্তি

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন
কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

১
“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।