somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম খালেদা জিয়া কিভাবে সমর্থন করেন আমিনিকে? এর আগে বরং তার রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া উচিত।[/sb

০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হরতাল হচ্ছে আজ। বিএনপি নেত্রীও এতে সমর্থন দিয়েছেন। ইসলাম রক্ষার জন্যে নয়, শুধু নারীদের বঞ্চিত করতেই এ হরতাল। বেগম জিয়া একজন নারী নেত্রী। তিনি কিভাবে এ হরতাল সমর্থন করেন? এর আগে বরং তার রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া উচিত। নতুন নারী নীতিতে সম্পত্তিতে সমান অধিকারের কথা নেই। যতো বেশি এ নিয়ে বলা হচ্ছে, আসলে এটি শুভংকরের ফাঁকি। ইসলাম মতেই নারীকে তার প্রাপ্য অংশটুকু অর্জনের আইনগত অধিকার দেয়া হয়েছে। এতে শিক্ষিত নারীদের খুব বেশি লাভ নেই। তারা এটা পেয়ে থাকেন। সাধারণ নারীরা এতে কিছুটা লাভবান হতে পারে। পিতার সম্পত্তিতে ভাগ, স্বামীর সম্পত্তির ভাগ, আগে শুধু কাগজ কলমেই ছিল। এখন হয়তো বাস্তবেও কিছু মিলবে। ধর্ম যেমন অনেক কিছুই দিয়ে রেখেছে, আইন না হলে তা মেলে না। হুজুররা যেমন দেনমোহরের কথা বলেন। এটা নাকি তাদের জন্যে সম্পত্তির সাম্যের একটা প্রম্না। আমার ধারণা বাংলাদেশে ৮০ শতাংশ হুজুরই (পুরুষদের ৯০ শতাংশ) এ দেনমোহর টাকায়/ সম্পত্তিতে শোধ করেননি। মাফ চেয়ে নিয়েছেন। মেয়েদের যে দেশে এখনো যৌতুক ছাড়া বিয়ে হয় না, সে দেশে দেনমোহর হচ্ছে নারীর একটি সম্পত্তি। তাছাড়া যেীতুক নিয়ে কোন আন্দোলনে যায় না এইসব আমিনিরা। ওইসব আমিনিদের কথা বলে লাভ নেই। আমার প্রশ্ন হলো, খালেদা কিভাবে আমিনিকে নারীর অধিকার বা সম্পত্তি নিয়ে কথা বলেন? তিনি নারী হিসেবে কোনভাবেই নেত্রী হতে পারেন না। ছেলের সমান মেয়ের সম্পত্তি লাভ যদি কোরআন বিরোধী হয়, তেমনি নারীর প্রধানমন্ত্রী হওয়া আরো বেশি কোরআনবিরোধী। সেটি কিন্তু আরো বড় লংঘন। শুধু ক্ষমতার কারণে নিজ নারীত্বের প্রতি এর চেয়ে বড় অবমাননা আর হতে পারে না। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়। যে আইনের সংস্কার এর কথা বলা হচ্ছে, সেটিও ইসলামী আইন নয়। এটি বৃটিশ আইন। শুধু সাধারণ মেয়েদের জন্যে অধিকারের জন্যে এ ধরনের কথা হচ্ছিল, তখন খালেদার উচিত ছিল, তাতে পূর্ন সমর্থন দেয়া। এতে তার নেত্রী হওয়া বা জনসমক্ষে হাজার পুরুষের নেতৃত্ব দেওয়ার একটা যৌক্তিক ভিত্তি মিলতো। আপনার নেতৃত্ব দেওয়াকে যদি এই আমিনিই নিষিদ্ধ করার কথা বলে, কোরআণবিরোধী বলে, আপনার কেমন লাগবে। এই আমিনি না বলুক, আরেক আমিনি বলতেই পারে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×