
অমলদার চোয়াল কেটে গেছে ৮৮'র বারুদে
জ্যাঠামশাইয়ের চওড়া পিঠে শিশুটির ছবি আঁকা
লিচু গাছটার ঠায় দাড়িয়ে ছোট ছোট শৈশব ফল
আর উঠোনে হামাগুড়ি আদুরী পৃথিবী আজ কোথায়
রাত পোহালে সমুদ্রের দিকে ফসফরাস শ্রান্ত
রতি আর লীলা শব্দ-যুগল ভাসছে ঢেউয়ে ঢেউয়ে
এখানে এসে সংখ্যা লঘুরা লঘুতর থেকে লঘুতর
গুরুদের কাজের মাঝে কে যেন নাক ডাকে অশ্লেষা
সাদা ছোপের ম্যাপটা - মানিয়েছে বেশ
প্রান্তিক যুগের সুতো কিছুটা ব্যক্তিগত আড়ম্বর
অবশেষে শুন্যতার নির্বিকার উপলব্ধি অন্ত:সার কট্টর
অনেকটা মাক্সিস্ট বা দাম্ভিকতার টুপি লোগো বিস্তর
অমল দা বলেছিল কত কত্ত ফুল লাল বাহারি গাছে
হরিতকী আর লেবুর গন্ধে মাতোয়ারা তারাও আসে
শিক্ষা তন্ত্রে রামায়ণ নিঃশেষ অতঃপর লোগো টুপির উত্থান
ওড়না পর ঘর ছাড় বন্ধকর সংখ্যার লঘুর প্রস্থান
একদিন শুনি অমলদা-রা নেই রাতের অন্ধকারে
যে যুবক ছাতি পাতে কামানের দাগায় হারায় রাত একটায়
লোয়ার কাস্টের প্রেত জ্বালা পূজার মঞ্চে সহমরণ
শৈশব, মার্কসিস্ট, লোগো টুপি, ভ্রান্তি বিলাস আভরণ।
অতপর: যে শিশুটির জন্ম যে উঠানে সেই উঠানটি চুরি হল রাতের অন্ধকারে. শেকড় হীন শিশু রাজপথে।
কবরস্থানের গলির অন্ধকারে মধ্যরাতে ১৬/০১/২০১৭
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



