
টলমল টলমল সারাদিন রোদ তামাটে সভ্যতা
এ পাশ ওপাশ দুপাশ তারপর হালকা চাপ
উল্টিয়ে দেখুননা ওপারে কি আছে আশ পাশ
পরটা নিশ্চয়ই পাকস্থলীতে? শৌচ ক্রিয়া কবে হবে?
প্রতিদিনকার সকাল বালিশ আর ঘুম জল কামান
কাক স্নানের ঝাপটা মেরে তারা বেশ ভালোই আছে
সুকতলায় কার যেন রক্ত লেগে থাকে রাত বিঁড়েতে
আহা ছাত্র কামলা হবার যুদ্ধ দেখুননা কে হাসে আড়ি পাতে।
কবর স্থানের গলি। ধব ধবে রোদ আর পোড়া মাংসের গন্ধ।
১ শ্রাবণ ১৪২৫
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



