
সকাল থেকে তেতো রং এর জ্বর
জ্বরের ঘোরে আকাশ পাতাই ঘর
ঘরের কোনে স্বপ্ন থাকে বসে
বসে বসে আকাশ কুসুম জোটে
তোমার ঠোটে কোত্থেকে এক ঝিলিক
ঝিলিক পেয়ে আমি গেলাম হাটে
হাট থেকে কিনি লাল লিপস্টিক
লালে গালে মাখাই শুধু বিষ
বিষে বিষে কাটে কালো তিল
তিলের পাশে অন্যকারো শিষ
শিস দিয়ে পাশের ঘরে তুমি
তুমি শুধু বললেই পাগলামি
আমার এখন জ্বরের আরাম জোটে
মনের ভেতর তুমি শুধুই ঘরে
হলুদ আলো হঠাৎ কোথা এলো
এলো মেলো মনটা বুঝি গেল
তুমি থাকো তাহার ঘরে সুখে
চুন সুরকীর দেয়াল আমার কাছে
আমি না হয় চলেই গেলাম দুরে
জ্বরে জ্বরে আরাম করি সুখে
খাগান, বিরুলিয়া
দুপুর ১:৫৪সকাল থেকে তেতো তেতো জ্বর
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


