মন্ত্র যন্ত্র গণতন্ত্র
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজার পাশে মন্ত্রী মন্ত্র,
হাতি নৌকা কোনাতে;
সামনে থেকে সৈন্য বসে,
দেখছে তারা শোনাতে;
রাজা যাবেন এক পা করে,
মন্ত্রী যায় সব সাজাতে;
ঘোড়া চলে আড়াই পা আর
নৌকা যায় সোজাতে;
মন্ত্রী মন্ত্র যেথায় থাকে,
রাজা বাচে সেখানে;
ঘোড়ার চালে নৌকা চলে,
প্রজা এখন বাম্পারে;
সৈন্য বেটা ডাকছে নাক,
ধান ভেঙ্গেছে চায়নাতে;
এদিক ওদিক তাকায় প্রজা,
মাপছে ভারত পাল্লাতে;
হাতি হাসে শূর তুলে,
চলে এখন কোন তালে;
যেখানে যায় সব খায়,
মাটি খুড়ে নাঙলে;
সৈন্য সকল দেখছে বিকল,
হাতপাখার হাওয়াতে ;
প্রজার আহার চলছে ভালো,
ধান ছড়ানো কুলাতে;
মন্ত্র যন্ত্র গণতন্ত্র,
নামতা সবার সব খানে;
আমরা প্রজা নাচন কুদন,
বাচতে হবে সাবধানে;
এবার প্রজা দেখছে মজা,
শতরঞ্জির মাঠটাতে;
লাল সবুজ যুদ্ধ করে,
পেয়ারা উজির লন্ডনে।
________________________________________
অতপর আমরা প্রজারা আশায় থাকিব .....
________________________________________
কবরস্থানের গলি, সময় কাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর ১৯ দিন ৮ ঘন্টা পূর্বে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন