somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম জনতার ফটুকগ্রাফি ভুত আর আমার ক্ষুদ্র জ্ঞান-১

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো আমার মত করে ফটোগ্রাফির উপরে কিছু লিখবো।সময় হয়ে উঠছিলো না।আজ কিছুটা সময় পেলাম হাতে।কারণ কাল হরতাল।ভার্সিটি যাওয়ার ঝামেলা নাই।আমার ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে এই লেখাটা লিখছি।আগেই বলে রাখি,আমি ফটোগ্রাফার নই।আমি ফটোগ্রাফির একজন নবিস ছাত্র,যে সব সময় চেষ্টা করে চলেছে কিভাবে ছবি তোলা যায়।কাজেই নিজেকে ফটোগ্রাফার বলার সাহস আমার নাই।

ফটোগ্রাফির দরকার কি???এর জন্য কি ইকুইপমেন্ট দরকার???ডি এস এল আর ছাড়া কি ফটোগ্রাফি হয়না???সাধারণ পয়েন্ট এন্ড শুট দিয়ে কি ভালো ফটোগ্রাফি সম্ভব????ইত্যাদি নানা প্রশ্ন ঘুরপাক খেত আমার মাথায়।আমার ফটোগ্রাফির হাতেখড়ি একটা ক্যানন রিল ক্যামেরা দিয়ে।৩৬ টা ছবি তোলা যেত একটা দিয়ে।তারপর ছিলো দোকানে নিয়ে ডেভেলপ করার ঝামেলা।ডিজিটাল ফটোগ্রাফির সূচনা মোবাইল দিয়ে।এস এস সি দেয়ার আগেই মোবাইল পেয়ে গেছিলাম।স্যামসাং।তখন মোবাইল দিয়ে ছবি তুলতাম।তখনো বাজারে ২ মেগাপিক্সেলের বেশী মোবাইল ক্যামেরা আসেনি।সেটা দিয়েই ছবি তুলতাম।কিছুদিন পর প্রথম ডিজিটাল ক্যামেরা পেলাম হাতে,সনি সাইবার শট।ছবি তোলা চলতে থাকলো।আমার সনি সাইবার শটের অভিজ্ঞতা পরবর্তিতে বহুত কাজে লাগছে।ফটোগ্রাফি করতে যেয়ে আমার কাছে সবচেয়ে প্রাথমিক যে সমস্যা চোখে পড়েছে সেটা হলো নিজের ভেতরে আত্মবিশ্বাসের অভাব কিংবা সংকোচ।কারণ যখন খুব আগ্রহ নিয়ে আপনি ডিজিটাল পয়েন্ট এন্ড শুট দিয়ে ছবি তুলছেন,তখন যদি পাশের জনের হাতে ঝলসে ওঠে DSLR এর flash,তখন সত্যি লজ্জায় পড়তে হয়।মনে হয় আমার বয়েসী একজন এত ভালো ক্যামেরা ব্যাবহার করছে,আর আমি…খুব স্পষ্ট করে একটা কথা বলে রাখি এবার।ফটোগ্রাফি মানে ফটোগ্রাফি।হোক সেটা মোবাইল ক্যামেরা হোক সেটা DSLR।আবার দেখা যায়,রাস্তায় দাঁড়ায় ছবি তুলছেন,মানুষ তাকাচ্ছে।নিজের কাছেই লজ্জা লাওগছে।ক্যানো????এভাবে চলতে পারবেন না ভাই দুনিয়াতে।ভাইরে,দুনিয়াটা খুব আজব জায়গা।এখানে নিজের এগিয়ে যাওয়ার পথে বাধা নিজেই।কেউ কাউরে আটকায় রাখেনা,নিজেরাই আমরা নিজেদের খোলোসে আটকায় রাখি।কাজেই নিজের যা আছে তাই নিয়েই নেমে পড়ুন ফটোগ্রাফিতে,ফটোগ্রাফি ভালোবাসলে ভয়,সংকোচ,লজ্জা এগুলা কিচ্ছু না।অনেক বিজ্ঞ আবার বলেন,ডি এস এল আর থাকলেই ভালো ফটোগ্রাফার হওয়া যায়না।উনাদের ভাবখানা এমন যে উনারা খুব ভালো মানের ফটোগ্রাফার হয়ে গেছেন,তাই আর কেউ উনাদের মানে পৌছুতে পারবেনা।ক্যামেরায় ক্লিক না করে কনোদিন কেউ ফটোগ্রাফার হইছে এমন আমি শুনিনি।আজকে সে পারছেনা,কাল পারবে।তাতে আপনার সমস্যা কি????থাকুননা নিজের কারিশমা নিয়ে।

যাক,ভূমিকা অনেক বড় হয়ে গেলো।এবার আসি মূল কথায়।প্রথমেই জেনে নেই কিভাবে শুরু করবেন ফটোগ্রাফি।ফটোগ্রাফি করতে চাইলে ক্যামেরা তো লাগবে অবশ্যি,সে যেটাই হোক।কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে জরুরী দরকার চিন্তা করা,আপনি কি করতে চাইছেন।কিভাবে করতে চাইছেন।প্রয়োজনে একই ছবি ১০ টা তুলুন।দেখুন আপনার মনের মত ছবি এসেছে কিনা।

এবার দেখি ক্যামেরার খুটিনাটি কিছু জিনিস।

আমরা প্রায় ই শুনে থাকি এক্সপোজার,আপারেচার,শাটার স্পিড,আই এস ইত্যাদি শব্দগুলি।আসুন খুব সংক্ষেপে দেখে নেই এগুলি কি।

১।exposer:তিন রকম exposer আছে।
Over expose(বেশী সাদা হয়ে যাওয়া),under expose(বেশী কালো হয়ে যাওয়া),perfect expose(বুঝতেই পারছেন।).exposer কিভাবে পাবো??shutter speed আর aperture এর সঠিক সমন্বয় আপনাকে দিবে সঠিক exposer।
২।shutter speed:বহুল উচ্চারিত একটি শব্দ,যারা ক্যামেরা নিয়ে টুকটাক কাজ করেছেন তারা খুব ভালোভাবেই এটা শুনেছেন।শাটার হলো আপনার ক্যামেরার লেন্সের সামনের একটা ছোট্ট পর্দা।অনেকটা চোখের পর্দার মত।যখন ছবি তোলেন,তখন এই পর্দাটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় আবার এইটার কাজ হলো আলো আটকে রাখা। লেন্সের মধ্য দিয়ে আসা আলো সেনসরে প্রবেশের জন্য এটি খুলে দিতে হয়। ছবি তোলার সময় অর্থাৎ Shutter release button চাপার সাথে সাথে এই শাটার অল্পক্ষণের জন্য খুলে আবার বন্ধ হয়ে যায়। শাটার স্পিড হচ্ছে লেন্স ও সেনসরের মাঝখানে আলো ঠেকানোর আবরণটি (শাটার) খুলে যাওয়া এবং বন্ধ হয়ে যাওয়ার টাইম গ্যাপ। অর্থাৎ আবরণটি কতক্ষণ খোলা থাকবে তা নিয়ন্ত্রণ করা। শাটার স্পিড প্রকাশ করে সেকেন্ড দিয়ে( 8,4,2,1,1/2,¼,1/15,1/600)।এখন কথা হলো,কোন শাটার স্পিড এ কতটুকু আলো আসে এটা জানা।সহজ বাংলায় বললে,০ থেকে যত উপরে উঠবেন,মানে পুর্নসংখ্যার দিকে যাবেন,আপনার শাটার তত বেশী খোলা থাকবে,আলো ও তত বেশী ঢুকবে ক্যামেরায়।ছবিও তত বেশী সাদা হবে।আর ভগ্নাংশে গেলে ঠিক তার উল্টা।ভিন্ন ভিন্ন ছবির জন্য ভিন্ন ভিন্ন শাটার স্পিড ব্যাবহার করতে হয়।এইটা প্র্যাকটিসের ব্যাপার।আরেকটা বিষয় ক্লিয়ার করি,খুব দ্রুতগামী কিছুর স্পষ্ট ছবি পেতে চাইলে অবশ্যি ক্যামেরার শাটার স্পিড বাড়াতে হবে,মানে ভগ্নাংশে আসতে হবে।কিন্তু সেই জিনিসটার চলমান ছবি চাইলে কিন্তু শাটার স্পিড কমাতে হবে।সেক্ষেত্রে আলো কম বেশী র বিষয় টা ছেড়ে দিবেন এপারেচার এর হাতে।

৩।aperture: এপারেচার হলো আপনার শাটারকে কতখানি খুলবেন।মানে অল্প খুলবেন নাকি বেশী খুলবেন।শাটার স্পিড হলো জানালা কত তাড়াতাড়ি খুলবেন আর বন্ধ করবেন আর এপারেচার হলো কতটুকু খুলবেন।নিশ্চই বুঝেছেন,অল্প খুললে কম আলো ঢুকবে,বেশী খুললে বেশী আলো।এপারেচার বোঝায় f দিয়ে।যেমন ধরুন f/2,f/3,f/8 ইত্যাদি।সাধারণ সুত্র f/#.# এর মান যত বড় মানের দিকে যাবে আপনার লেন্সের জানালা তত ছোট হবে।মানে 8 এ গেলে যেমন থাকবে 4এ তারচেয়ে বেশী বড় ছিদ্র থাকবে, আবার 2এ আরো বেশী থাকবে।মানে ২ এ আলো প্রবেশ করবে বেশী।
৪।ISO:আলোক সংবেদনশীলতা।এইটা আজকে বলবোনা।তাইলে আউলায় যাবেন।এতটুকু বলে রাখি,ISO কম দিয়ে আপাতত ছবি তুলেন,ভালো ছবি আসবে।রাতের বেলায় আবার উলটা করবেন।বেশী ISO দিবেন।


যাই হোক,আজকের মত এতটুকুই।সামনে আবার যদি হরতাল পাই,তাইলে আরো লিখবো।ততক্ষন চাইলিয়ে যান আপনার ফটোগ্রাফি অভিযান।মনে রাইখেন,more you practice, more you develop. আলসেমী করে এই কাম হবেনা।……….HAPPY PHOTOGRAPHY………….
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×