somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমান নামধারীদের সহিংস নীতি এবং আমাদের নেতা রাসুল (স) এর শিক্ষা

০২ রা অক্টোবর, ২০১২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু বলদ আছে যারা লাইক খাওয়ার জন্য ধর্মকেও টেনে আনে(ফেসবুকে কিছু পেজ আছে যারা সুন্দর ভাবে ইসলামের বিভিন্ন কথা তুলে ধরেন,তাদের কথা বলছিনা)...আর রামুতে যেই মহান ব্যাক্তিরা বৌদ্ধ ধর্মাবলম্বিদের ওপর হামলা করেছে,এইগুলা মুসলমান না...মুসলমান নামের কলঙ্ক...এদের জন্য আল্লাহপাকের দরবারে মোনাজাত করা ছাড়া কিছু বলার নাই...পাইলে থাবড়ায়ে ধর্ম শিখায় দিতাম......আরে বলদ,রাসূল(স) তো আমাদের নেতা।তার জীবনে দেখেছিস যে উনি কোনোদিন অন্য ধর্মের লোকেরদের ওপর অত্যাচার করেছেন????উনি কি মক্কা বিজয়ের পরো ক্ষমার দৃষ্টান্ত দেখাননি তাদের প্রতি যাদের কারণে একদিন তাঁকে জন্মভূমি ছাড়তে হয়েছিল।তিনি কি তায়েফের বেধর্মীদের আঘাতে ক্ষত বিক্ষত হননি???তবু কি তিনি তাদের ক্ষমা করে দেননি????তাইলে তোরা এত লাফাস ক্যান????না বুঝে এরকম করার অর্থ কি?????আমি মনে করি,ইসলাম কে অন্য কেউ অবমাননা করেনি,করেছিস তোরা...নিজের ধর্মের গায়ে কাঁদা লাগিয়েছিস তোরা...আমাদের রাসূলকে (স) কে মোনাজাত রত অবস্থায় তাঁর মাথায় ময়লা আবর্জনা দেয়া হয়েছিল।তিনি কি প্রতিবাদ করেছিলেন????আচ্ছা,তোদের উপদেশ দিতে যেয়ে রাসূল(স) কে টেনে এনে আমি অপরাধ ই করছি।তোদের তো মগজ ই নাই বোঝার।রাসূল (স) কে তাঁর সাহাবীদের চেয়ে বেশী ভালো কে বাসতেন????সেই সাহাবীরাও তো প্রতিবাদ করতে যেয়ে রাসুল(স) এর কথায় চুপ হয়ে যেতেন।সেখান থেকেও তো শিক্ষা নিতে পারিস।



বিদায় হজ্বের ভাষনে আমাদের এই শিক্ষাই দেয়া হয়েছে যে তোমরা চারিদিকে ছড়িয়ে পড় এবং ইসলামের সুমহান আদর্শ কে বিশ্বের সামনে তুলে ধরো।এখন তোরা বল,ইসলাম কায়েম বলতে কি বুঝিস????তবলীগ করে মুসলমানদের মধ্যেই ইসলাম কায়েম করবি????নাকি অন্য ধর্মের মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবি?????সেই রাস্তা কি তোরা রেখেছিস???



রাসুল (স) এর বাসায় মেহমান হয়ে এক ইহুদী রাতে বিছানায় বাথরুম করে দিয়ে চলে আসছিল।রাসুল (স) কি করেছিলেন????তাঁর সাহাবাদের নিয়ে ইহুদী নিধনে নেমেছিলেন???না।উনি নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করেছিলেন।তাই দেখেই সেই ইহুদী ইসলাম গ্রহন করে(সুবাহানাল্লাহ)।আর তোরা সেই মহান নেতা অনুসারী দাবী করে কি করলি????



তোরা শুধু ধর্মকে ছোট করেছিস তা না।তোরা দেশকে ছোট করেছিস।রাসুল (স) মক্কা ছেড়ে কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদীনায় চলে গিয়েছিলান।মদীনায় যেয়ে তিনি বিপুল সম্মান এবং সাফল্য পান।তিনি কি ভেবেছিলেন,মক্কা আমাকে কি দিছে,তার চেয়ে মদীনাই তো ভালো????না তিনি তা ভাবেননি।তিনি মক্কার জন্য অস্থির হয়ে থাকতেন।তিনি তো বলেনওনি মক্কা আমার কিছু না,ওইটা কাফিরদের যায়গা।তিনি বলেছেন,"হে আমার স্বদেশ,তুমি কত সুন্দর।কাফিররা যদি আমাকে বিতাড়িত না করতো তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতামনা।"এই ছিলো আমাদের মহান নেতার দেশপ্রেম।আর তোরা????নিজের দেশের মানুষের উপর এভাবে হিংস্র হামলা করলি?????তোরা বলিস,ভারতে মুসলমানদের উপর নির্যাতন হয়,মায়া্নমারে হয়।তাইলে সাহস করে ভারতের কিংবা মায়ানমারের মুসলমানের সাহায্যে আগায় যা।আমেরিকা যখন মুসলিম দেশগুলা একের পর এক ধ্বংস করে দিচ্ছিলো,তোরা সে সময় কি করেছিস?নিজের দেশের দুর্বল মানুষের গায়ে হাত তুলে খুব বাহাদূরি দেখাচ্ছিস????মনে রাখিস,ইসলাম দুর্বলের উপর হাত দেয় না।ইসলাম সেই ধর্ম,যেই ধর্মের মাত্র ৩১৩ জন সৈনিকে ১০ হাজার জনের কাফির বাহিনীকে পরাজিত করেছিল।যেই ধর্মের সৈনিকেরা পরাক্রমশালি রোম ও পারস্য কে পরাজিত করেছিল।কিন্তু সুযোগ পেয়েও মক্কা বিজয়ের পর দুর্বল কাফিরদের গায়ে হাত তোলেনি।ধিক তোদের মত ভন্ড মুসলমানদের।তোরা যে মালু মালু করে সারাদিন হিন্দু দের ডাকিস,তোদের বলি,ভারতের ঐ হিন্দুদের কাছ থেকে কিছু না নেবার থাকলেও দেশপ্রেম টা নে।ওদের মত দেশপ্রেম কোথাও খুজে পাবিনা।তোরা যদি মালু বলে হিন্দুদের টিটকারি করিস,হিন্দুরা কি চুপ মেরে বসে থাকবে?এই সামান্য কথা মাথায় ঢোকে না????আমাদের নেতা হুজুর পাক (স) বলেছেন,"তোমাদেরকে কেউ গালি দিলে চুপ করে থাকো।তাহলে ফেরেশতা তোমার হয়ে জবাব দেবে।" কোথায় এ শিক্ষার সম্মান তদের কাছে?????মুসলমানের হয় জ্ঞানে গুনে অনন্য।তাদের শিক্ষা,তাদের সম্মান,তাদের আত্ম-মর্যাদাবোধ অনেক উপরে।তারা কিভাবে এরকম কাজ করে আমার বোধগম্য নয়।ফজরের নামাজে তো ২ কাতারের বেশী মানুষ হয়না,মারামারি করার সময় এত ভালোবাসা কথা থেকে আসে???



সবশেষে আমি সকল মুসলমান ভাইদের এতাই অনুরোধ করবো,আসুন আগে করআন এবং সুন্নাহ র আলোকে জীবন গড়ি,তারপর দেখিনা আমাদের কে ঘাটাতে আসে।তখন দেখবেন,নাস্তিকেরা আর আমাদের ঘাটাতে আসবেনা।অন্য ধর্মকে সম্মান দিলে তারাও আর আমাদের সাথে অসহোযোগিতা করবেননা।হয়তো বলবেন,তারা আগে বন্ধ করুক।ভাই,প্রথম পদক্ষেপ আমারাই ফেলিনা,এতে তো আমাদের ই সম্মান,গৌরব।রাসূলের অনুসারী হয়ে এটা কি আমাদেরই আগে করা উচিত নয়???আর দেশপ্রেমের ব্যাপারে এটুকুই বলবো,আমাদের আরো আনেক বেশী সহনশীল হওয়া উচিত।কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি,নিজেদের মাঝে বিভেদ করে সেটাকে খোয়ানো কি কোনো স্বাধীনচেতা বাংলাদেশীর কাজ?????


সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×