আমরা বাঁশি বাজালে একটা ইঁদুরও গদিতে থাকতে পারবে না - 'বাংলা ভাই'
২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মে ০২, ২০০৬ - ঝালকাঠির আদালতে ‘বাংলাভাই’
জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ৩য় দিনে গতকাল মঙ্গলবার স্থানীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদের আদালতে একজন সাক্ষীর বর্ণনাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও সাজানো’ অভিহিত করে অন্যতম আসামী বাংলাভাই চাঞ্চল্যকর বক্তব্য উপস্থাপন করে। আসামীদের পক্ষে স্টেটডিফেন্স হিসেবে নিয়োজিত আইনজীবীকে প্রত্যাখ্যান করে বাংলাভাই বলে, ‘জেরা করার অনুমতি দিলে আমরা করব, না দিলে করব না। কারণ সাজানো নাটকের চরিত্রগুলো সম্পর্কে আমরা পরিষ্কারভাবে জাতিকে জানাতে চাই। এর নায়ক কে, খলনায়কের ভূমিকায় কে আছে যদি আপনারা জানতে ইচ্ছুক হন, তাহলে সরকারের সাজানো খলনায়ককে আমরা এখনো দেখাতে পারি। কারণ হ্যামিলনের বাঁশিওয়ালা এখনো আছে। হ্যামিলন ‘মারা গেছে’, বাঁশি আছে আমাদের কাছে। কিভাবে সত্যের ইঁদুরকে বার করতে হয় তা আমাদের জানা আছে। আমরা বাঁশি বাজালে সরকারের কয়টা ইঁদুর বের হয় দ্যাখেন। একটা ইঁদুরও গদিতে থাকতে পারবে না।’ বাংলাভাইয়ের এ চাঞ্চল্যকর বক্তব্যে তদন্তকারী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের লোকজনসহ আদালতে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে পড়েন।
সূত্র:
ইত্তেফাক ০৩-০৫-২০০৬

আদালতে 'বাংলা ভাই'-এর উল্লেখিত স্বীকারোক্তি থেকে প্রতীয়মান হয় যে জোট সরকারের অনেকেই জেএমবির সাথে জড়িত ছিলেন। 'বাংলা ভাই'-এর তথাকথিত সেইসব ইঁদুরদের
বেশ কয়েকজন এখন রিমান্ডে আছেন। রিমান্ডের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি অনুরোধ এইসব ইঁদুরকে বাংলা ভাইয়ের সুরে হ্যামিলনের বাঁশি বাজিয়ে শুনানো হোক। যেসব ইঁদুর এখনও গর্তের ভিতর লুকিয়ে আছে বাশিঁর সুরে সেগুলোও বের হয়ে আসবে
।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন