somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের মৃত্যুর ১২৬ দিন পরে শিশুর জন্ম!

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের আগেই মা মারা গেছেন। শুধু রেখে গেছেন অনেক স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের দায়িত্ব দিয়ে গেছেন নিজের প্রিয় বান্ধবী আর স্বামীর উপর। তাঁদের চোখ দিয়েই নিজের মাকে চিনে নেবে ছোট্ট মেয়েটি।
শারীরিক জটিলতার কারণে গর্ভে সন্তান ধারণ করতে পারবে না রিয়া। বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে হাত বাড়ালেন সিয়া। ছোট্ট বেলার বন্ধুকে নিজের গর্ভ ভাড়া দিলেন। অনেক বাধা-বিঘ্ন পার হয়ে শেষ পর্যন্ত রিয়ার মেয়ের জন্ম দিলেন সিয়া। ২০০১ সালে সুস্মিতা-তব্বু অভিনীত ফিলহাল ছবিটা যখন মুক্তি পেয়েছিল তখনও সারোগেসি বা গর্ভ ধারণের বিষয়টা তেমন প্রচলিত ছিল না।
এর পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। এত বছর পরে অনেকটা ফিলহালের মতোই ঘটনার সম্মুখীন হয়েছিলেন ছোট্টবেলার দুই বান্ধবী লরা আর কারা। এ বার ঘটনাস্থল আমেরিকার আইওয়া।
ক্যানসারে আক্রান্ত বান্ধবীর সন্তান নিজের গর্ভে ধারণ করেছিলেন কারা। কিন্তু সেই সন্তানের জন্ম দেখে যেতে পারেননি লরা। তাঁর মৃত্যুর চার মাস পরে এই নভেম্বরে এক সুস্থ মেয়ের জন্ম দিলেন কারা। নাম ক্যারেলিন ইওহো। এখন বাবা নেটের কোলে চেপে দিব্যি সময় কাটছে ক্যারেলিনের।
সময়টা ২০০৮। জিম ইনস্ট্রাক্টর বছর তিরিশের লরা ইওহো এক দিন হঠাৎই অজ্ঞান হয়ে যান। চিকিৎসকেরা জানান লরা মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত। তার কয়েক দিন আগেই লরার সঙ্গে ওই জিমেই কর্মরত নেট-এর এনগেজমেন্ট হয়েছিল। সব কিছু জানা সত্ত্বেও লরা আর নেট বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর পরই শুরু হয় লরার ক্যানসারের চিকিৎসা। প্রথম থেকেই লরা চাইতেন তিনি মা হবেন। তাই নিজের ডিম্বাণু সংরক্ষিত করে রাখেন। এ দিকে যত সময় যাচ্ছিল লরার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। ছোট্টবেলার বান্ধবীর এই অবস্থা দেখে আর বসে থাকতে পারেননি কারা স্টেটসন। তাঁর নিজের দু’টি সন্তান আছে। কিন্তু লরার শেষ ইচ্ছে পূর্ণ করতে গর্ভ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। কৃত্রিম উপায়ে লরার সংরক্ষিত ডিম্বাণু আর নেটের শুক্রাণু নিয়ে গবেষণাগারে ভ্রূণের জন্ম দেন চিকিসকেরা। সেই ভ্রূণ কারার গর্ভে স্থাপন করা হয়।
নিজের সন্তানকে এক বার দেখে যাবে বলে প্রাণপণে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন লরা। এক বার অস্ত্রোপচার করে লরার মস্তিষ্কের টিউমারটা বাদ দেওয়া পর্যন্ত হয়। কিন্তু ফের ফিরে আসে টিউমার। শেষে হার মানলেন লরা। ২৩ জুলাই লরার মৃত্যু হয়। তার ১২৬ দিন পরে গত ২৬ নভেম্বর এক সুস্থ মেয়ের জন্ম দেন কারা। লরা আর নেটের মেয়ে ক্যারেলিন।
এই খবর জানাজানি হতেই ড্যানিয়েল ফিনে নামে এক সাংবাদিক ছোট্ট ক্যারেলিনের উদ্দেশে খোলা চিঠি লেখেন সংবাদপত্রে। “তুমি এখন খুব ছোট্ট। আমার লেখা চিঠির মানে বুঝবে না। কিন্তু বড় হয়ে যখন এই চিঠি পড়বে বুঝবে এই পৃথিবীটা এখনও কত ভাল জিনিস আর ভালবাসায় পূর্ণ” চিঠিটার শুরু এ ভাবেই।
নেটের বাবা রবার্ট পেশায় চিকিৎসক। তাঁর কথায়, সবাই ছোটবেলায় তার বাবাকে দেখেই অনুপ্রাণিত হয়। আর আমি হই আমার ছেলেকে দেখে। ওর ভালবাসা দেখে। আর নেটের কথায়, জানেন অনেক চেষ্টা করেছিল লরা। একটি বার নিজের সন্তানকে দেখতে। এখন ক্যারেলিনকে ছুঁয়ে, ওর হাসি দেখে আমি লরাকে অনুভব করি। আর কাঁদতে পারি না। মনে হয় বউ তো এটাই চেয়েছিল। আমাকে খুশি দেখতে।
ক্যারেলিনের জন্মের পর প্রথম কিছু দিন কারার বাড়িতেই ছিলেন নেট। কী ভাবে ওকে সামলাবে সেটা জানাতে। এখন ক্যারেলিনকে দুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে, আর সময় মতো ন্যাপি বদলে সময় কাটছে নেটের। মাঝে মধ্যেই ক্যারেলিনকে নিয়ে জিমে চলে যান নেট। যেখানে প্রথম লরার সঙ্গে দেখা। প্রথম প্রেম। লরার সঙ্গে বিভিন্ন খুশির মুহূর্তের ছবি নিয়ে একটা বড় অ্যালবামও তৈরি করেছেন নেট। তাঁর আশা এগুলো দেখে আর মায়ের গল্প শুনেই এক দিন নিশ্চয়ই মাকে চিনবে ক্যারেলিন।View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×