somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের দুঃখে মইনের আমেরিকা যাত্রা :(( :(( :(( :((

১৯ শে জুন, ২০০৯ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭-এর ১১ জানুয়ারিতে জরুরি আইন জারি করে দীর্ঘ ২ বছর ধরে রাজনীতি দমনের মূল নায়ক সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে পুনর্বাসনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগের লক্ষ্যে পদটি খালি করা হলেও সেখানে জেনারেল মইনকে নিয়োগের সম্ভাবনা দিন দিনই ক্ষীণ হয়ে আসছে।

গত ১৫ জুন সেনাপ্রধান জেনারেল মইন চাকরি থেকে বিদায় নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের স্টাফ রোডের একটি বাসায় উঠেছেন। এ মাসের তৃতীয় সপ্তায় তার যুক্তরাষ্ট্র যাবার কথা। সেখানে তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা বসবাস করেন। জরুরি আইনের ২ বছরে ‘জাগো বাংলাদেশ’ নামে একটি সংগঠনও গড়ে তোলা হয়েছিল নিউইয়র্ক ও লন্ডনে। ইতিমধ্যেই সেসব বন্ধ হয়ে গেছে। মইনের বিদায়ে সেখানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

২০০৭ সালের ১১ জানুয়ারিতে দেশে জরুরি আইন জারি করে প্রচলিত রাজনীতির বদলে নতুন ধরনের রাজনীতি চালুর ঘোষণা দিয়েছিলেন জেনারেল মইন। বিগত ৩৬ বছরে কিছু হয়নি বলেও তিনি দাবি করেন। এ নিয়ে দেশী-বিদেশী থিংক ট্যাংকদের আবির্ভাব ঘটে। পলিটিক্যাল সায়েন্স এসোসিয়েশন নামে ঢাকা শেরাটনে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক সেমিনার। এতে দুটি প্রধান নিবন্ধ পাঠ করা হয়। এতে জেনারেল মইন নিজেই একটি নিবন্ধ উপস্থাপন করে নতুন ধরনের রাজনীতির কথা বলেছিলেন। অপর প্রধান নিবন্ধটি উপস্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতি বিজ্ঞানী অধ্যাপক জিল্লুর রহমান খান। উল্লেখ্য, জিল্লুর রহমান খান বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ জাসদের নেপথ্য প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের সঙ্গে যৌথভাবে একটি পুস্তক রচনা করেন। মইনের নতুন রাজনীতির সঙ্গে সিরাজুল আলম খানের উৎসাহ ছিল ।

শেরাটন সেমিনারে লক্ষ্য করা গিয়েছিল যে, তাতে অংশগ্রহণকারী তরুণ ছাত্র নেতাদের অধিকাংশই ছিলেন ডাকসু নেতা। কিছু যুব নেতাকেও দেখা গিয়েছিল। এই সেমিনারে সংগঠক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আতাউর রহমান। এই সেমিনারে অংশগ্রহণকারীদের ৫শ টাকা করে আমন্ত্রণপত্র কিনে তাতে যোগ দিতেও উৎসাহের শেষ ছিল না।

আওয়ামী লীগের প্রায় একডজন কেন্দ্রীয় নেতা কতিপয় সেনা প্রভাবিত সরকারের সময় নির্যাতনের শিকার হলেও তারা মুখ খুলেও খামোশ হয়ে গেছেন। আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম মইনকে রাষ্ট্রদূত করার পক্ষেই বক্তব্য রেখেছেন।

এখন দেখার বিষয় আওয়ামী লীগ তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×