somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ-টিপাইমুখ বাঁধ: অবশেষে ড. জাফর ইকবালের নেতৃত্বে শাবি প্রতিরোধ ফোরাম

০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করতে ওয়েবসাইটে বিশেষ প্রচারণা শুরু হচ্ছে। এ উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং জনপ্রিয় লেখক, কলামিস্ট ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ওয়েবসাইটভিত্তিক প্রচারণা শুরুর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রগতিশীল ও সচেতন শিক্ষকদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’-তে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ড. মুহম্মদ জাফর ইকবালকে আহ্বায়ক, অধ্যাপক রেজা-ই-করিম খন্দকার, অধ্যাপক ড. তুলসী কুমার দাসকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক নাজিয়া চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় টিপাইমুখ বাঁধ প্রতিরোধ ফোরাম’ গঠিত হয়েছে। এ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক এ ফোরামের সদস্য হিসেবে কাজ করতে একাত্মতা পোষণ করেছেন।

ফোরামের সদস্য সচিব অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের নেতিবাচক প্রভাব সংক্রান্ত একটি ওয়েবসাইট চালুর মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার চালানোর পাশাপাশি এর প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এছাড়া বাঁধ নির্মাণ বন্ধ করার লক্ষ্যে জনগণের সচেতনতা বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক মতবিনিময় সভা, বিভিন্ন প্রচারণা, সেমিনার, মানববন্ধন এবং বাংলাদেশ ও ভারতের বুদ্ধিজীবীদের অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

এর আগে ২২ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিলেটের সুশীল সমাজ মিলে উত্তর পূর্ব ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে টিপাইমুখে বাঁধ নির্মাণের ফলে সমূহ ক্ষতির উল্লেখ ও জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক সংহতি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন সময়ে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাতীয় ছাত্রদল (এনডিএফ) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

ড. জাফর ইকবালের নেতৃত্বে কমিটি গঠনের পর ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্রসংগঠন, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে তারা স্বতঃস্ফূর্তভাবে একযোগে কাজ করে সিলেটসহ পুরো বাংলাদেশকে মরুকরণের হাত থেকে রক্ষা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কপিল রায় বলেন, বর্তমান সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়া হবে বলে উল্লেখ করেছে। কিন্তু সেটা কি টিপাইমুখে বাঁধ নির্মাণ হয়ে যাওয়ার পর। শাহজালাল বিশ্ববিদ্যালয় টিপাইমুখ বাঁধ প্রতিরোধ ফোরামের মাধ্যমে বাঁধ নির্মাণের আন্দোলন আরো বেগবান হবে বলে জানান তিনি।

জাতীয় ছাত্রদল (এনডিএফ) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জানান, ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে টিপাইমুখে বাঁধ নির্মাণ করছে। এ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। গণআন্দোলন ও জনসচেতনতার মাধ্যমেই টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ করা সম্ভব।
২৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×