somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীপু মনির ড্যামেজে আশরাফের কারেকটিভ ডিপ্লোম্যাসি /:) =p~ /:)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে নিয়ে চরম অস্বস্তিতে সরকার। কিন্তু এ নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না। উল্টো পিনাক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চিন্তিত সরকার। এ ঘটনায় দুই দেশের আন্তঃসম্পর্ক ‘শীতল’ হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি সামাল দিতে মাঠে নামানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামকে। কূটনীতির ভাষায় একে বলা হচ্ছে, ‘দীপু মনির ড্যামেজে আশরাফের কারেকটিভ ডিপ্লোম্যাসি’ (দীপু মনির কূটনৈতিক ক্ষতি পোষালেন আশরাফ)।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও নয়াদিল্লি বিষয়টি ভালোভাবে নেয়নি। ভারতের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বিষয়টি ইতিমধ্যে আলোচনাও করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দীপু মনির বক্তব্য চাপা দিতে সৈয়দ আশরাফকে দিয়ে বলানো হয়, ‘পিনাকের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত নয়’।
আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যে সরকার দু’ভাবে অস্বস্তিতে পড়েছে। প্রথমত. ২১ জুনের পর থেকে বিরোধী দল পিনাক রঞ্জনকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের দাবিতে নানাভাবে মাঠ গরম করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বিরোধী শিবিরকে চাঙ্গা করেছে বলেও মনে করা হচ্ছে। দ্বিতীয়ত. টিপাইমুখ পরিদর্শনে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দলের ভারত যাওয়ার প্রস্তুতি চলছে। ভারতের আমন্ত্রণেই বাংলাদেশ এ দল পাঠানোর উদ্যোগ নিয়েছে। সেখানে যাওয়া ও রিপোর্ট প্রস্তুতের জন্য ভারতের সহযোগিতার প্রয়োজন আছে। টিপাইমুখ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগেই এ বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য পুরো পরিস্থিতিকেই বাংলাদেশের বিপক্ষে নিয়ে যেতে পারে বলেও দলের বৃহত্তর একটি অংশের আশঙ্কা। সেই সঙ্গে বন্ধুপ্রতিম দু’সরকারের মধ্যেও দূরত্ব সৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বেশকিছু পুরনো সমস্যা সমাধানে আগ্রহী দু’দেশের বর্তমান সরকার। সূত্রটি জানায়, এ ধরনের পরিস্থিতিতে সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল নেতাকে পিনাক ইস্যুতে আর কোনো বক্তব্য না দেয়ার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া এ নিয়ে নিজেদের মধ্যেও প্রকাশ্যে কথা বলতেও নিরুৎসাহিত করা হয়েছে। এসব ব্যাপারে ডা. দীপু মনির বিষয়ে সরকারের ওপর কারো চাপ এসেছে কি না সে প্রশ্নের কোনো জবাব দিতে অস্বীকার করে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ওই সূত্রটি। এদিকে এসব বিষয় নিয়ে শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে প্রশ্ন করা হলেও তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুধবারের মন্তব্যের পর সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। আস্থাশীল ওই সূত্রটি আরো জানায়, ২১ জুনের পর পিনাক রঞ্জনের মন্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সরকার ও দলের অন্যান্য সিনিয়র নেতার সঙ্গেও বিভিন্ন সময়ে আলোচনা করেন। সূত্রটি মনে করে, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত মত প্রকাশ করলেও ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী মন্তব্যও করেছেন। বুধবার পিনাক সীমারেখা মানেননি বলে মন্তব্য করলেও তিনি বৃহস্পতিবার সংসদীয় কমিটিতে পিনাককে প্রত্যাহারে প্রক্রিয়া শুরু করতে বিরোধী দলের সংসদ সদস্যদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন। বিরোধী দলের সংসদ সদস্যদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতেও এ ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু প্রত্যাহারের মতো ঘটনা ঘটেনি।

পররাষ্ট্রনীতি বিষয়ে খোঁজখবর রাখেন আওয়ামী লীগের এমন এক নেতা এ প্রতিবেদককে বলেন, ‘বলা হচ্ছে যে পিনাক রঞ্জন চক্রবর্তী ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছেন’। কিন্তু ১৯৬৪ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর হওয়া ভিয়েনা কনভেনশনের আর্টিকেল ৩, ৫, ৭, ১৪, ২২, ২৩, ২৪, ২৭ ও ৩১সহ ৫২টি আর্টিকেলের কোনোটিই পিনাক রঞ্জন লঙ্ঘন করেননি। সেই কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের রাষ্ট্রদূতকে সহযোগিতা করার কথা। যেমন ভারতে আমাদের দেশের রাষ্ট্রদূতকে ভারত সরকার সহায়তা করবে, তেমনি তাদের হাইকমিশনারকে সহযোগিতা দেবে এ দেশের সরকার। কোনো ধারা লঙ্ঘন করা হলো কি না তা নির্ধারণ করা জটিল একটি বিষয়; বেসরকারি কোনো ফোরামে বক্তব্য দিলেই শিষ্টাচার লঙ্ঘন হয় না বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে বিশিষ্ট কূটনীতিক ও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তিনি শুনেছেন। তিনি স্পষ্ট করেই যা বলেছেন, তিনিও সেটাই মনে করেন যে, পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কোনো রাষ্ট্রদূত যদি এমন কোনো উক্তি করেন, যা শিষ্টাচারবহির্ভূত বলে মনে হতে পারে, মন্ত্রীর তাৎক্ষণিকভাবে তার জবাব দেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি এও মনে করেন, যদি সে উক্তির প্রতিবাদ করার প্রয়োজন পড়ে, তবে তা যথাসময়ে যথাযথভাবে করা যেতে পারে। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিষয়ে সরকারিভাবে করণীয় কিছু আছে বলে তিনি মনে করেন না। একজন কূটনীতিক শিষ্টাচারবহির্ভূত কথা বললেই তাকে প্রত্যাহার করতে হবে এমন কথা কোনোদিন শোনেননি। তবে একজন অভিজ্ঞ কূটনীতিককে তার সীমা ও শিষ্টাচার বিষয়ে সজাগ থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে প্রতিবেশী দেশের কূটনীতিকের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ফারুক চৌধুরী বলেন, পিনাক রঞ্জন চক্রবর্তীকে নিয়ে বিরোধী দলের যে দাবি তা যুক্তিহীন বলেই মনে করছেন।


পিনাক যা বলেছিলেন

২১ জুন রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে দক্ষিণ এশিয়ায় যোগাযোগ বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছিলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে পরামর্শ করেছিল। টিপাইমুখ ড্যাম বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে পরিবেশগত বিপর্যয় ঘটাবে বলে যারা দাবি করছেন, তাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, কিছু তথাকথিত পানি বিশেষজ্ঞ এ বিষয়গুলো বিবেচনা না করেই মন্তব্য করছেন। তারা আসলে বাংলাদেশের বন্ধুভাবাপন্ন মানুষের মনকে ভারতের বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ১৯৭২ ও ১৯৭৮ সালের বৈঠকে বরাক নদীর ওপর একটি স্টোরেজ ড্যাম নির্মাণের বিষয়টি স্বীকৃতি পায়। তাই ভারত এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে পরামর্শ করেনি এমন বক্তব্য ডাহা মিথ্যা।

পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

১ জুলাই বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘তিনি মনে করেন, টিপাইমুখ বাঁধ এবং বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের সম্পর্কে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী যেভাবে বক্তব্য দিয়েছেন, তাতে শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। ভারতীয় হাইকমিশনার হয়তো তার সীমা মানেননি।’ তবে এ বক্তব্য একান্তই তার ব্যক্তিগত বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×