somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাতিল হোক পাকিস্তান সফরের এই আত্মঘাতী সিদ্ধান্ত-

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হওয়ার পর অনেকটা লম্বা পথ পাড়ি দেয়া। তারপর ১৯৯৭ সালে আই সি সি চ্যাম্পিয়নশীপ বিজয়ী হবার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মত সুযোগ লাভ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজেদের তুলে ধরার। অংশ নেয় “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ। আর প্রথম বারের অংশগ্রহণই বাংলাদেশকে এনে দেয় স্কটল্যাণ্ড ও ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়। পাকিস্তানের বিপক্ষে সেই বিজয় বাংলাদেশকে দিয়েছিল নতুন এক যুদ্ধজয়ের অনুভূতি।

অবশ্য এর আগে ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রথম জয় লাভ করে। ঐ বছরেরই অক্টোবর মাসে সব টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে বাংলাদেশে আয়োজিত হয় নকআউট ধাঁচের মিনি বিশ্বকাপ। এছাড়া ১৯৯৯-২০০০ মৌসুমে এদেশে প্রথম শ্রেণীর জাতীয় ক্রিকেট লীগ শুরু হয়, যাতে অংশ নেয় সকল বিভাগীয় দল। অন্যদিকে বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর সুফলও পায় বাংলাদেশ। এই জয় বাংলাদেশকে আন্তর্জাতিক টেস্ট দলের সদস্য হতে সহায়তা করে। ২৬ জুন, ২০০০-এ বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। সেই বছরের ১০ থেকে ১৪ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ তাদের অভিষেক টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে।

তারপর টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দীর্ঘ একযুগেও ক্রিকেট বাংলাদেশকে দিয়েছে আনন্দে মেতে ওঠার, গর্বে বুক ফোলানোর অসংখ্য উপলক্ষ্য। আর সর্বশেষ ‘বিশ্বকাপ ক্রিকেট-২০১১’ এর স্বাগতিক হওয়া বাংলাদেশের ইতিহাসে যোগ করেছে আরেকটি বড় অর্জনের স্মারক। বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী সাড়া জাগিয়েছে সারা বিশ্বে। বাংলাদেশ পেয়েছে ক্রীড়ামোদী জাতির এক অনন্য বৈশ্বিক পরিচিতি।

আর এভাবেই ’৭২, ’৯৭-’০০, ’১১ এই সালগুলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে স্থান করে নিয়েছে গৌরবের অর্জন হিসেবে, আনন্দের স্মৃতি হিসেবে। সেই সাথে মানুষ মনে রেখেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মনে রেখেছে তাঁর সুযোগ্যকন্যা শেখ হাসিনা এবং সাবেক ক্রিকেট বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরীর ভূমিকাও। এতসব অর্জন যেন ধূলিস্যাত হয়ে না যায় কেবলমাত্র একটি ভুলে। এতদিনের এত অর্জন, এতসব গৌরবোজ্জ্বল ইতিহাস যেন ম্লান না হয় এক লোটাস কামালের লোভের ফাঁদে পড়ে। সজাগ হোন নেত্রী, কান পেতে শুনুন এদেশের ক্রিকেটপ্রেমী মানুষের কি চাওয়া...

বাংলাদেশের মানুষ চায় না তাদের আশা-ভরসার প্রতীক প্রিয় ক্রিকেটারেরা ওই মৃত্যুকূপ পাকিস্তানে গিয়ে বিপন্ন হোক। তারা চায় না ঐ সন্ত্রাসীদেশ; যারা আমাদের জাতশত্রু, যারা টুঁটি চেপে মারাতে চেয়েছিল এদেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে, আজ তাদের ক্রিকেট বাঁচাতে এদেশি কোনো ক্রিকেটার বলি হোক।

আর তাই বাতিল হোক পাকিস্তান সফরের এই আত্মঘাতী সিদ্ধান্ত- এইটেই আমাদের এক দফা, এক দাবি।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×