somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের ফাঁসির দাবিতে চলে আসুন শাহবাগে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশবাসীর বহুদিনের প্রতীক্ষা, নিরন্তর দাবিকে প্রতারণা করে ৬টি সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধের ৫টি প্রমাণিত হওয়া সত্ত্বেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে একাত্তরের কসাই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। সামায়িকভাবে হতোবুদ্ধি হয়ে পড়া মানুষ ঘুরে দাঁড়িয়েছে এরপরেই। এতদিন ধরে অনলাইনে ব্লগ ও ফেসবুক মাধ্যমে রাজাকার, আলবদর, আলশামসদের বিচারের দাবিতে ভার্চুয়াল লড়াই চালিয়ে যাওয়া “ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক” এর কয়েকঘণ্টার নোটিশে ডাকা বিকেল ৩টার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এখন রূপ নিয়েছে স্বতঃস্ফূর্ত সড়ক অবরোধ কর্মসূচীতে। হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে শাহবাগের মোড়ে। সংহতি প্রকাশ করছে বিভিন্নস্তরের প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনসমূহ।

এই কর্মসূচী'র দাবি একটাই- রাজাকারের ফাঁসি চাই। আর এই দাবিকে সামনে রেখে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য আব্দুল মান্নান সহ প্রমুখ রাজনীতিক, পেশাজীবী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ এখানে সহাবস্থান নিয়েছেন, সমর্থন জানিয়েছেন। সকলের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে খাবার রান্নার বন্দোবস্তও চলছে সমান তালে।

এখন আর ঘরে বসে থাকার সময় নয়। মুক্তিযুদ্ধ চেতনার উত্তরসূরীদের এবার মাঠের লড়াইয়ে নামার সময়। যারা এখনো এসে উপস্থিত হতে পারেন নি, তাদেরকেও আহবান জানানো যাচ্ছে, আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। রাজাকারের ফাঁসিকামী প্রতিটি সচেতন মানুষ এই আন্দোলনে আন্তরিকভাবে স্বাগত। ইতোমধ্যে অবস্থানকারীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

তাই যারা এখনো ঘরে বসে আছেন, চলে আসুন, অতি অবশ্যই চলে আসুন। সচেতনতার চিৎকারে রাজাকার আর তাদের দোসরমুক্ত হোক আমাদের মাতৃভূমি বাংলাদেশ।

আরো বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ূন
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসহন্তাদের উল্লাস; ভ্যাম্পায়ারদের প্রত্যাবর্তন

লিখেছেন সামছুল আলম কচি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭


হা ভোট পক্ষের নাগরিক'রা কি এখন ছবির এ বিপ্লবীটির মতই একা ??!!
দীর্ঘ ১৮ বছর লুটপাট, গুম, খুন, নির্যাতনের রাজত্ব। অতঃপর জুলাই-আগস্ট'২০২৪ এর অন্দোলনে রাজপথে স্বৈরাচারের বুলেটের সামনে দাড়িয়ে হাজার... ...বাকিটুকু পড়ুন

হে তারেক রহমান হে রাষ্ট্র নায়ক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩



প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ... ...বাকিটুকু পড়ুন

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

=তুমি মাবুদ মন করে দাও পবিত্র=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭


কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।

কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

×