অন লাইন জীবনের পথ চলা খুব বেশি দিনের নয়। ২০০৮ সালের শেষের দিকে অন লাইন জীবনটা শুরু হয় VC Room (ভয়েজ চ্যাটরুম) দিয়ে। ভয়েজ চ্যাট রুম আমাদের আড্ডা, আড্ডা ইনজয়, চলো গ্যাজাই, ও চিমটি সহ বেশ কিছু VC Room এ আড্ডা দেয়ার মাধ্যমে। ২০০৯ সালের শেষের দিকে ইমরান নামে প্রথম আলো ব্লগের একজন ব্লগার আসেন চিমটি রুমে আড্ডা দিতে। সেই সূত্রে সর্ব প্রথম ব্লগ কি জানার সুযোগ হয় এবং nijumrat নামে আলো ব্লগে নিক খুলে ব্লগে যাত্র শুরু করি। VC Room গুলিতে nijumrat নামেই পরিচিত ছিলাম। আর মূলত এই নামটা পছন্দের পিছনেও একটা কারন ছিল। ~শ্রীকান্ত আচার্জের অসাধারণ খুব প্রিয় একটা গান “আমি খোলা জানালা তুমি ঐ দখিনা বাতাস, আমি নিঝুম রাত তুমি কোজাগরি আকাশ।“ গানের সূত্রে এই নামটা ব্যবহার করি। আলো ব্লগে বেশ কিছু দিন টুকটাক লেখা-লেখি করি। মূলত তখন VC Room এর আড্ডায় এতই মজা ছিল যে ব্লগে খুব একটা সময় দেয়া হতো না। তারপর এভাবে বেশ কিছু দিন ব্লগে না যাওয়ার কারনে পাসওয়ার্ড ভূলে যাই, তারপর এক সময় হারিয়ে যায় ব্লগ নিকটি।
তারপর ২০১০ এর মাঝা-মাঝি সামু ব্লগে এসে নিয়মিত পড়তাম। তারপর ২০১১ সালের দিকে প্রিয় “জহির সামশেরী” আঙ্কেলের ফেসবুক গ্রুপ এবং তারও আগে জাতীয় পার্টির একটি ফেসবুক গ্রুপে জামাতের অপকর্মের বিরুদ্ধে আবার লেখা-লেখি শুরু করি। অবশ্য অফ লাইন জীবনে জামাতের সাথে যুদ্ধ শুরু হয় বুঝতে শেখার পর থেকেই বাবার হাত ধরেই। সামুতে আসার পিছনে মূলত প্রিয় ব্লগারদের একজন ব্লগার মিজানুর রহমান মিলন ভাইয়ের উৎসাহে। এভাবেই অন লাইন জীবনের পথ চলা, VC Room এখনও অনেক অনেক মিস করি। কেননা সেখানে কোন ছেলে বা মেয়ে ফেইক আইডি খুলে ভিন্ন লিঙ্গ সাজার সুযোগ ছিল না। যেটা ফেসবুক ও ব্লগে অহর অহর দেখা যায়। VC Room এ যারা সময় কাটিয়েছেন তারা বিষয়টা বুঝবেন। সামুতে খুব বেশি দিন হয়নি আমার, সামুতে আসার পর প্রথম সম্পর্ক ব্লগার শিপু ভাইয়ের সাথে লক্ষীপুরে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। অবশ্য শিপু ভাইয়ের মাধ্যমেই ব্লগ ডে তে কথা হয় ব্লগার ঘুড্ডির পাইলট, লক্ষীপেঁচা সহ বেশ কয়েক জনের সাথে। তারপর রুশানের জন্য ধানমন্ডিতে ছবি বিক্রয়ের প্রদর্শনীতে কথা হয় তামিম, কাল্পনিক ভালোবাসা, কান্ডারী অথর্ব, আমিনুর ভাই সহ অনেকের সাথে।
এক সময় ধীরে ধীরে পরিচয় হয় আরো অনেক ব্লগারের সাথে, আর সেই পরিচয় পর্বটা কখন যে আপন বন্ধনে আবদ্ধ হয়েছে তা বুঝতেই পারিনি। ব্লগ পরিসর থেকে বের হয়ে অফ লাইনে আড্ডা সহ শাহবাগ থেকে শুরু করে সাভার ট্রাজেডিতে যে মানুষ গুলোকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করি তাদের প্রতি রইল অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
আজ শততম পোষ্টে যে প্রিয় মানুষজনের কথা না বলেলই নয় তারা হলেনঃ
ব্লগারঃ মিজানুর রহমান মিলন, শিপু ভাই, আমিনুর রহমান, কাল্পনিক ভালোবাসা, কান্ডারী অথর্ব, জামিনদার, রাইসুল সাগর, একজন আরমান, *কুনোব্যাঙ*,বোকাডাকু, ঘুড্ডির পাইলট, যুবায়ের, মুশাসি, রায়ান ঋদ্ধ, অভি, তামিম, রাইসুল নয়ন, ফ্রাঙ্কেস্টাইন,পাগলা শান্ত, সাকিব আল নাহিয়ান, অন্যমনস্ক শরৎ জানা আপু, আফ্রি আয়েশা সহ অসংখ্য কিছু ভালো মনের মানুষ।
যাদের সাথে অফ লাইনেও বেশ চমৎকার একটি সম্পর্ক আজ গড়ে উঠেছে। আমার বিখ্যাত গোল্ডফিস্ মেমরীর কারনে যাদের নাম উল্লেখ করতে পারি নাই তারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর বিশেষ করে আমিনুর রহমান ভাইয়ের কাছে সব চেয়ে বেশি কৃতজ্ঞ। কেননা এই মানুষটি একজন সিনিয়র ব্লগার এর অবস্থান থেকে বের হয়ে অফ লাইনে ব্যক্তি জীবনে একজন বড় ভাইয়ের ভূমিকা যেভাবে পালন করেন তার বর্ননা করা সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


