somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"একটি সৎ উপদেশ"

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী, এই লেখাটি বিশেষ করে শুধু আপনার জন্য।

আপনাকে প্রধানমন্ত্রী উল্লেখ না করে কেন শুধু মাত্র আওয়ামী লীগ সভানেত্রী উল্লেখ করেছি তা জানতে চাইলে, তার উত্তর খুব সোজা-সাপটা ভাবে বলাটাই শ্রেয়। সোজা-সাপটা উত্তর হলো, বিগত নির্বাচন নিয়ে যথেষ্ট বিতর্ক থাকায় দেশের অনেক মানুষ মনে করে আপনি জোর করে প্রধানমন্ত্রীর গদি আঁকড়ে আছেন, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর গদি জোর করে আঁকড়ে আছেন এটা কেউ মনে করেন বলে জানা নেই। তাই দেশের বেশির ভাগ মানুষ আপনার যে পদটিকে সহজ ভাবে মেনে নিয়েছেন কোন প্রশ্ন ছাড়া সেই পদটি উল্লেখ করেছি।

মাননীয় নেত্রী,
আপনি অবগত আছেন যে, আমাদের দেশে ক্ষমতার পালা বদলের সাথে সাথে ইতিহাস ও বদল হয়। সাম্প্রতি আপনার কেবিনেটের সাবেক মন্ত্রী জনাব, এ.কে খন্দকার সাহেবের লেখা বইয়ের সূত্র ধরে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়, এবং এর উত্তাপ যে সংসদে লেগেছে তা আমরা দেখেছি।

মাননীয় নেত্রী,
খন্দকার সাহেবের বইয়ের আগে "তাজ কন্যার" বইটি নিয়েও যথেষ্ট শোর-গোল হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো মুক্তিযুদ্ধের চেতনার ঠিকাদার হিসেবে জাতিকে হর-হামেশা মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষা দেয়ার ভূমিকায় অগ্রনী ভূমিকা পালনকারী অমুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির,মুনতাসির মামুন,জাফর ইকবাল,অঞ্জন রায় সহ আরো যারা আছেন তারা যুক্তি-যুক্ত কোন লেখার মাধ্যমে এই লেখকদের বইয়ের কোন যুতসই জবাব দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনার কোন ক্লাস এখনো চালু করেন নাই। যদি করেও থাকেন তা হয়তো আমাদের মত দূর্বলদের চোখ এড়িয়ে গেছে। অথবা চেতনার ক্লাস ফ্লপ করেছে।

মাননীয় নেত্রী,
উপরের বিষয় গুলো আলোচনায় টেনে আপনাকে মূল যে কথাটি বলতে চাই। বিলেতে বসবাসকারী এবং নিজেকে বঙ্গবন্ধুর কাছের মানুষ দাবী করে বিভিন্ন সময় কলাম লিখে আপনার সহানুভূতি কামনাকারী জনাব আব্দুল গাফফার চৌধূরী বেশ কিছু দিন যাবত কয়েকটি কলাম "দৈনিক জনকন্ঠে" প্রকাশ করেছেন। যে কলাম গুলোতে তিনি প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও উপস্থিত জ্ঞানকে খাঁটো করেছেন। যা কোন ভাবেই গ্রহন যোগ্য নয়।

মাননীয় নেত্রী,
শুধু তাই নয়, তিনি তার লেখা সর্বশেষ দুই পর্বের যে কলামটি পত্রিকাটিতে লিখেছেন তা এত বেশি সেনসেটিভ বিষয় নিয়ে যা তার মত লোকের পক্ষে লেখার কোন যোগ্যতাই নেই। অথচ তার এই লেখাকে কেন্দ্র করে ইতিহাসের এমন কিছু পর্দা সরে যাবে যা আদৌ আপনি ও আপনার দলের জন্য মঙ্গল বয়ে আনবে না।
বিলেত বসে দেশের ভিতর একটি গোলযোগ সৃষ্টির পায়তারা করে তার বিনিময়ে আপনার করুনা পাবার উদ্দেশ্য নিয়ে লেখা কলাম দুটি পড়ে, আশা করি আপনি যথাযথ পদক্ষেপ নিবেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×