somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবসের চাওয়া পাওয়ার হিসাব ও একটি শপথ ।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের আনন্দের দিন, জয়ের দিন। আমারো আনন্দ লাগে। কিন্তু কেন যেন পুরোটা আনন্দ উপভোগ করতে পারি না।
আমার মতে একটি দেশের বিজয় আসে দুই ভাবেঃ

১। রাজনীতিক ভাবে এবং
২। অর্থনীতিক ভাবে

একটু ইতিহাস বলিঃ বাংলাদেশের পরাধীনতার ইতিহাস অনেক পুরানো। প্রায় ১০০ বছর ইংরেজ দ্বারা শাসিত হয়ে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্থান রাষ্টের জন্ম হয়। তখন এদেশের মানুষ মনে করেছিলো বিজয় বোধহয় এসে গেলো। কেননা সেসময়ের পশ্চিম পাকিস্থানীরা ভাই বন্ধু হিসেবে আসবে বলেছিলো।
কিন্তু ছয়মাসের মাথায় পশ্চিম পাকিস্থানীরা যখন শাসকের ভুমিকা নেয়, তখন এদেশের মানুষ পশ্চিম পাকিস্থানীদের আসলরূপ বুঝতে শুরু করে। এরপর পশ্চিম পাকিস্থানীরা যখন শাসনের নাম শোষন শুরু করে তখন বাংগালীরা হয়ে উঠে প্রতিবাদী। যা ১৯৫২ এর ভাষা আন্দোলনের জন্ম দেয়। এরপর পশ্চিম পাকিস্থানীদের অন্যায় অত্যাচার আরো বাড়লে বাংগালী প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে আসে ১৯৬৯ এর গন অভ্যুথান এরই ধারাবাহিকতায় আসে ১৯৭১। রক্তে ভেজা ৯মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ।
আসে রাজনীতিক ভাবে স্বাধীনতা শুরু হয় বাংলাদেশ নামক দেশের অগ্রগতি, পথ চলা।
কিন্তু আসলেই কি বিজয় এসেছে?
এখনো আমাদের মাঝে মিশে আছে রাজাকার, আলবদর আলশামস, আছে পাকিস্থানপ্রীতির ভুত। তারচেয়ে ভয়ংকর হলো নব্য প্রজন্মের এক অংশ (যদিও ছোট তবে হেলাফেলার নয়)জামাত শিবিরকে সহযোগীতা করে!
এই নব্য রাজাকাররা কিন্তু বসে নেই। আজব হলেও সত্য শুধু জামাত শিবির নয়, আওয়ামীলিগ, বিএনপি সহ প্রায় সবদলেই এদের খুজে পাওয়া যায়। তাই এখন সময় সাবধান হয়ে এই নব্য রাজাকারের হাত হতে বিজয়কে বাচাতে হবে।


২। এবার আসি আধুনিক বিজয় কাকে বলে? আধুনিক বিজয় বলতে বুঝায় অর্থনীতিক বিজয়কে।
সহজ করার জন্য উদাহরন দিয়ে বলি, মালয়শিয়া অথবা সিংগাপুর কিন্তু আমাদের থেকে গরীব দেশ ছিলো। তারা তাদের গরীব অবস্থা কাটিয়ে উঠেছে খুব তারাতারি। যেমনটা ভারত বা চীনের তুলনামুলক অর্থনীতিক অগ্রগতি অনেক ভালো। আমাদের মনে রাখতে হবে নিজে কাড়িকাড়ি টাকা কামালে দেশের অর্থনীতিক উন্নতি হয় না। নিজের কামানো টাকার মাঝেও দেশের মানুষের ভাগ আছে।
যখন দেশের সাধারন গড়পরতা মানুষের আয় বাড়বে, তখন দেশের উন্নতি শুরু হবে। দেশের উন্নতির সাথে সাথে আর্থ সামাজিক উন্নতি (যেমন নিরাপত্তা)নিশ্চিত করতে পারলেই বাড়বে দেশের সম্মান।(যাকে দেশের ইমেজ বলে)

বিদেশে এখনো বাংলাদেশের পরিচয় গরীব, বন্যা এবং দুনীতির দেশ হিসাবে। এ অবস্থা কাটাতে হবে। এর দায় কিন্তু আপনার আমার সবার।

পরিশেষে বলি বড় বড় কথা বলা অনেক সহজ। বাস্তব বড় কঠিন। তাই বিজয় দিবসে বড় আশা পুরন হবে তখন যখন সবাই দেশকে সত্যিকার ভাবে ভালোবাসবে। দেশকে ভালোবেসে কি শপথ নেয়া যায় বা কিভাবে আগানো যায়?

আমার মতে সহজ উত্তর হলো সরকারের ট্যাক্স ফাকি দিবেন না। আপনার আশে পাশে যে যাই করুক আপনি সবটুকু ট্যাক্সের টাকা দিন। নিজের কাছে নিজে অন্তত পরিস্কার থাকুন।
সুদিন আমাদের আসবেই ইনশাল্লাহ।

ধন্যবাদ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×