সবকিছুতে কেন মিছেমিছি সন্দেহ করো, উদ্বিগ্ন হও?
কেন মিছে সন্দেহ অনুভব করে হৃদস্পন্দন বাড়াও, মানসিক চাপে ঘার্মাক্ত হও, ঘন ভ্রু যুগল নিষ্প্রাণ করে রাখো?
সবকিছু কেন নিজের কাঁধে টেনে নাও, কোমল কাঁধ দুটো ভারী করো যখন-তখন? কেন?
মিছে ভেবে ঠোঁট দুটো শুকিয়ে রাখো কেন?
সবকিছুতে কেন হস্তক্ষেপ করতে যাও, কষ্ট করে, রাতে-দিনে? কোনোটা অযথা.....
সবকিছু কেন হৃদয় দিয়ে উপলব্ধি করতে যাও, হৃদয়টাকে কষ্ট দাও, ভার করো, চঞ্চল চোখ দুটো স্থির করো? রাঙা মুখখানি কেন গোমড়া করো, বলতো?
ভালবাসো বলে? জানি, ভালবাসো.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

