আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে গুম হওয়ার আগে লুকিয়ে ফেলেছি
যেটা হবে না হবে না সেটা না হওয়াই থাক
গুম না হলেই খুশি এ মন
আমার দেশের এই ঝাপসা আলোয়
নেতাদের চাপে গুড়ো হওয়া কাঁচের মতো
যদি গুম যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
কেউ কোনদিন খোজ পাবে না
না না না না ...
এই দেশ হচ্ছে ছারখার
তবু চেষ্টা করছি বাঁচবার
হতে চাই না গুম আর
কোনো দিন দুপুরের আবার
তাই চেষ্টা করছি বারবার
এ দেশ ছাড়ার
কখনো মাইক্রোবাস থেকে চুপ করে
যদি নেমে আসে 'ক্রুসেফাইড বাহিনী' ঝুপ করে
আমি আর পাবো না কাউকেই
আশে পাশে কেউ আর নেই
আমার জন্য হরতাল দিবে না কেউ
আমি মানুষের সমুদ্রে যে ছোট্ট ঢেউ
আমি যে গুম হয়ে গেছি
আর যে ফিরবো না না
না না ...........
আমার বাবা মার ছিল স্বপ্ন যত
তারা খুজছে রাত্রি দিন নিজের মতো
সবসময় তারা এটাই ভাবে
আমি ফিরে আসব বুঝি এই
যত গুম হয়েছে দিনে রাতে
আমিও ফুরিয়ে গেছি তাদের সাথে
চোখের জলেও ফিরে আর আসবো না মা
না না না .....
এই দেশ হচ্ছে ছারখার
তবু চেষ্টা করছি বাঁচবার
হতে চাই না গুম আর
কোনো দিন দুপুরের আবার
তাই চেষ্টা করছি বারবার
এ দেশ ছাড়ার......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



