somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাচা কথন (দুই দল রমজানেও বাগযুদ্ধ করছে: এরশাদ)

০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব জনগণ মানবে কি না, আমরা মানব কি না—সেটা বিবেচনা করে দেখব।’
আজ রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ইফতার-পূর্ব আলোচনা সভায় এরশাদ এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবে ব্যারিস্টার রফিক-উল-হক প্রশ্ন রেখে বলেছেন, আসল কথা হলো ওই সরকারের প্রধান কে হবেন সেটা নিয়ে সমস্যা। আমরা আশা করব, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।’
দেশের সার্বিক চিত্র তুলে ধরে এরশাদ বলেন, ‘দেশের সামনে দুর্যোগ। আবার ধর্মঘট, বাস জ্বলবে, মানুষ মরবে। গণতন্ত্র ব্যাহত হবে। এই আশঙ্কা আমরা করছি। সবার মনে আশঙ্কা, নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হবে কি না, সেটা ভবিষ্যত্ বলে দেবে। আল্লাহকে হাজির-নাজির জেনে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সরকার গঠনের প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে।
এককভাবে আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা ২০০ আসনে প্রার্থী ঠিক করেছি। ঈদের পর মাঠে নামব। জেলায় জেলায় যাব। বাকি ১০০ আসনে প্রার্থী ঠিক করব। আমরা ক্ষমতায় যেতে চাই মানুষের কল্যাণের জন্য। প্রাদেশিক সরকারের জন্য, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের জন্য। আমরা উপজেলাকে সক্রিয় করতে চাই। প্রাদেশিক সরকার করতে চাই। ঢাকার যানজট নিরসন, মানুষের কল্যাণসহ সার্বিক উন্নয়নের জন্য প্রাদেশিক সরকারের বিকল্প নেই। এক সরকার দিয়ে ১৬ কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব নয়। আজ হোক, কাল হোক দেশের মানুষের এই প্রত্যাশা পূরণ হবেই।’
প্রধান দুই দলকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য তারা রমজান মাসেও বাগযুদ্ধ করছে। একজনের কথায় আরেকজন পাল্টা উত্তর দিচ্ছে। তাদের এই যুদ্ধ ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না—সেটি তারা বুঝে না।’
ইফতার-পূর্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ইফতারে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, জিএম কাদের, মোস্তফা জামাল হায়দার, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, অধ্যাপক দেলোয়ার হোসেন, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, গোলাম হাবিব দুলাল প্রমুখ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×