এক মুহূর্তে চলে যাওয়া- বাপ্পা মজুমদার
২২ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক মুহূর্তে চলে যাওয়া
এক মুহূর্তে ফেরা
এক মুহূর্তে নীরব ঠিকই
পরক্ষণেই জেরা।
এক মুহূর্তে ঘুমাও তুমি
এক মুহূর্তে জাগো
এক মুহূর্তে শক্ত তুমি
এক মুহূর্তে রাগো।
এক মুহূর্তে দূরে সরাও
আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো!
এক মুহূর্তে জলে ভাসো
এক মুহূর্তে খরা,
এক মুহূর্তে উদার তুমি
পরক্ষণেই কড়া।
এক মুহূর্তে অবুঝ তুমি
এক মুহূর্তে বোঝ-
এক মুহূর্তে হারাতে দাও
এক মুহূর্তে খোঁজো।
এক মুহূর্তে ফিরিয়ে দাও
আবার সাথে রাখো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো!
আকাশ যেমন দিনে রাতে
রোদ আর মেঘে রং বদলায়,
তেমনি তোমার মনের খবর
কাছে থেকেও পাওয়া না যায়।
এক মুহূর্তে মন ভালো নেই
আবার দেখি ভালো
এক মুহূর্তে আনন্দ দাও
আবার ব্যথা ঢালো।
এক মুহূর্তে ভালো লাগা
এক মুহূর্তে মন্দ
এক মুহূর্তে সরল সবই
আবার দ্বিধা দ্বন্দ্ব!
এক মুহূর্তে স্বপ্ন দেখাও
এক মুহূর্তে ভাঙো
এক সাদা-কালো
পরক্ষণেই রাঙো।
এক মুহূর্তে উড়িয়ে দাও
আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন