ধর্ম- হাসিব & রাজিব
২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কপালে তোমার তিলক আঁকা
ক্রুশ আমার বুকে
গেরুয়া চাদরে জড়ানো আমি
রাসুল তোমার চোখে
কুরআন গীতার পাতায় পাতায়
ত্রিপিটকে বাইবেলে
সৌহার্দের জয়গান ছেড়ে
ঘৃণাই বেছে নিলে।
আমি হিন্দু তুমি মুসলিম
একই মা'এর পেটের ভাই
আজ মা'এর চোখের অশ্রু মোছাতে
খুনিদের ফাঁসি চাই।
আমি নাস্তিক তুমি ধার্মিক
একই মা'এর পেটের ভাই
আজ লাল-সবুজের পতাকা তলে
খুনিদের ফাঁসি চাই।।
যে রক্ত তোমার শরীরে
সেই রক্তে আমি লাল
বঞ্চনার ওই একই দাবানলে
পুড়েছি এতকাল
আমার ঈশ্বর আমার আল্লাহ
আমারই ভগবান
কাঁধে কাঁধ রেখে একই সুরে গাই
বাংলার জয়গান।
আমি বৌদ্ধ তুমি খ্রিস্টান
একই মা'এর পেটের ভাই
রক্তের ঋণ শোধের তাগিদে
খুনিদের ফাঁসি চাই।
আমি নাস্তিক তুমি ধার্মিক
একই মা'এর পেটের ভাই
আজ লাল-সবুজের পতাকা তলে
খুনিদের ফাঁসি চাই।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু ভারত বিদ্বেষই না।
মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,
/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।
/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনমানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন