somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিত মূর্খ ! নির্মম বাস্তবতা, বলার কিছু নাই....

২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছেলে অনেক পড়াশুনা করলো । ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসল । বাড়িতে এসে জানতে পারল তার বাবা জমি জায়গা নিয়ে মহা মুসিবতে পড়েছে । ছেলেটি পলিমার কেমেষ্টিতে পড়াশুনা করেছে । তার ছোটভাই এফ আর সি এস করেছে । তারা তাদের পড়াশুনা নিয়েই ব্যস্ত ছিল তাদের জমি জায়গার ব্যপারে তারা কখনো জানতে চাইত না । কারণ তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল । দুই ভাই অত্যন্ত ভাল এবং টেলেন্ট । ফলশ্রুতিতে তারা দুজনেই স্ব স্ব মহিমায় নিজেদের জন্য সমাজে একটা ভাল অবস্থা করে নিয়েছে । বড় জন ইউনিভার্সিটির টিচার ছোটজন একটি বিভাগীয় শহরে অবস্থান করে । বাবার মোট ছিল ১৫ বিঘা জমি । এই জমি বাবা তার বাবার আমল থেকে দেখে আসতেছে যে জমিটি তাদের । হঠাৎ করে একজন জমির অংশীদার বের হয়ে কাগজ দেখাল এবং বলল যে জমিটি তার । তার বাবাও কাগজ দেখাল । কিন্তু আসল ব্যপার হল জমিটি আসলেই কার এই ব্যপারে জানতে হলে পুরাতন কাগজপত্র ঘাটতে হবে । আর যেই ব্যাক্তিটি জমিটি দাবি করছে তার ছিল অধিক টাকার জোড় এবং এলাকার মাতব্বর । ছেলেদুটির বাবা যেহেতু অতটা শিক্ষিত নয় । বাবা বুদ্ধি করে ছেলেদের বাসায় ডাকলেন এবং বললেন এখন কি করবে । তারা সাফ সাফ বলে দিল আমরা জমির ব্যাপারে কিছু জানিনা আর বুঝিও না এবং বুঝার মত অত সময়ও হাতে নাই । তার চাইতে এক কাজ করুন যা টাকা লাগে আমরা দিচ্ছি উকিল এর সাথে কথা বলু্ন এবং বিষয়টি সামলান । আমরা দুঃখিত সময় দিতে না পারার জন্য । তাদের বাবা ছেলেদের কথায় হতাশ হলেন । নিজই ব্যপারটা দেখবেন স্থির করলেন । কিন্তু মাতব্বর সাহেব অনেক লোক লাগিয়ে দিয়েছিলেন যাতে তিনি জমিটা দখল করতে পারেন । গ্রামের কিছু অশিক্ষিত কিন্তু জমি বিষেয়ে দেওয়ানী মানুষ থাকে এরকম এবজন তাদের বাবার কাছে ভিড়ে গেল । ‍যে দেওয়ানী ছিল গোপনে মাতব্বরের তাবেদার । এবং ফাইনালি জমি ছেলেদের বাবার হওয়া সত্বেও মাতব্বর ৫ বিঘা জমি নিজের করে নিতে পেরেছিল, যে কোন উপায়ে । কারন ছিল ছেলেদের জমি নিয়ে কোন জ্ঞান না থাকায় । অতএব তারা ভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরও জমির ব্যপারে মূখ্য রয়ে গিয়েছিল ।
এই অবস্থা থেকে উত্তরনের একটাই পথ তা হল আমাদের শিক্ষাব্যবস্থায় “ভূমি ” বিষয়ক একটা সাবজেক্ট যোগ করা দরকার । আর সেটা হলে আমাদের দেশের শিশুরা ছোট বেলা থেকেই তাদের ভূমি বিয়য়ে এবং দলিল, থতিয়ান, ম্যাপ , জমির দাগ নম্বর এসব ব্যাপারে সচেতন হয়ে উঠবে বলে আমার বিশ্বাস ।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×