(কবি শাহ শামীম আহমেদ প্রিয়বরেষু
সকল প্রহেলীকার বিরুদ্ধে কবিপুরুষ দাঁড়িয়ে গেলে
ফাউস্টের মন্ত্রকরা মৃত্যুভয়ে আরো জোরে শব্দত্রাশে উদ্যোগী হলেও
নগরের অজ্ঞতা আমাদের স্পর্শ করে না ...
মননে গ্রামিণ জীবনে ফিরে যাই)
হে শূন্যতিষা, আজও মিটে নাই এক বিন্দু জলের স্বাদ
বিদ্ধ হোক যতি ও নদীর পাড়, যে সকল আদিমতা অবজ্ঞা করে
ছুড়ে দেয় গভীর অন্ধকার
অনিহার প্রার্থনার চেয়ে অনেক অনেক প্রিয় নিদ্রা
এমন সত্য জেনেও কতকাল অনিদ্রায় আছি
দুর্মর পিপাসায় হাঁটি, ভুল পাঠে ফিরে পাই
প্রাজ্ঞের খুরের ধ্বনি।
তবু কী মূঢ়তায় ছায়ার কঙ্কাল গড়িয়ে আসে
নির্ঘাৎ আমারই দিকে
উন্মোচিত মুখগুলো কখনও লজ্জায় মলিন হবে না
এ এক চরম অভ্যাস, তীক্ষ্ণ- ধার নখগুলো মুখিয়ে রয়।
অন্তেবাসী-জন। সময়-স্পৃস্টাহত বেহাগ মানুষ
ভাঙে না কখনও।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



