somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

MD FAISAL HOSSEN
মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

শ্রদ্ধাশ্রম

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়দার সাহেব আজ খুব খুশি। আজ তার একমাত্র ছেলে রাসেলের বিয়ে আজ। ছোটবেলায় রাসেলের মা মারা যায় তারপর থেকেই তিনিই কোলেপিঠে করে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ছেলে কিছুদিন আগে এসে মিলি নামে এক মেয়ের কথা বলেছিল আর হায়দার সাহেবও খুশি হয়ে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে গেছিলেন।
.
বিয়ের পরেরদিন
.
নাস্তার টেবিলে হায়দার সাহেব ছেলে আর ছেলের বউ বসে রয়েছেন।
হায়দার সাহেব: বউমা
বউমা: জ্বি বাবা
হায়দার সাহেব: তোমাকে কিছু কথা বলার ছিল
বউমা: জ্বি বাবা বলুন
হায়দার সাহেবঃ ছোটবেলায় রাসেলের মা মারা যায় তারপর থেকেই আমার কাছে বড় হয়েছে। সামনে আমি আর কয়দিন বাঁচব জানি না। তুমি মা রাসেলকে দেখো রেখো। ও যেন কোনোদিন কোনো অন্যায় করার সাহস না করে। রাসেলকে তুমি সবসময় দেখো রেখো। ও যেন কোনোদিন কোনো অন্যায় করার সাহস না করে। রাসেলকে তুমি সবসময় সঠিক ও সৎ পরামর্শ দিবে।
বউমা: জ্বি বাবা আমি সবসময় ওকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব্
হায়দার সাহেব: এবার আমি শান্তিতে মরতে পারব।
বউমা: বাবা এসব বলবেন না এখন খাওয়াটা খেয়ে নিন
.
কিছুদিন পর
.
হায়দার সাহেব বাজার থেকে বাড়িতে ফিরলেন। দরজায় ঢোকার সময় ভিতর থেকে বউমা আর তার ভাই আনিসের কথা শোনা যাচ্ছে
বউমা: তুই হোস্টেলে না থেকে আমাদের বাড়িতেই তো থাকতে পারিস
আনিস: কি যে বল আপু তোমাদের বাড়িটা এমনিতে খুব ছোট
বউমা: তা ঠিক বলেছিস বাড়িটা খুব ছোট। এজন্য বাইরের কোনো আত্মীয়কে এসে থাকতে বলতে পারি না।
আনিস: আচ্ছা তোমার বুড়ো শুশুর তো এ বাড়িতেই থাকে উনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই তো পারো তাহলে এক রুম খালি হয়ে যায়
বউমা: যা , চল খেতে চল
আনিস: না আপু খাবো না আজ আরেকদিন খাব
বউমা: ঠিকআছে শরীরের যত্ন নিস
আনিস: ঠিক আছে আপু বাই
.
হায়দার সাহেবের সেদিন থেকে ভয় শুরু হতে থাকল। কখন তার ছেলে আর ছেলের বউ এসে বলে এ বাড়ি ছেড়ে চলে যেতে। কিছুদিন আগে তার বন্ধু রিপনের ছেলে আর ছেলের বউ রিপনকে আর রিপনের স্ত্রীকে নারায়নগন্জের এক বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। সেদিন রিপন আর রিপনের স্ত্রী তার কাছ থেকে চোখ দিয়ে পানি ফেলে বিদায় নিয়েছিল। আজ তারও ভয় হচ্ছে কখন না তাকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বৃদ্ধাশ্রমে পাড়ি জমিয়ে বিদায় নিতে হয়।
.
দুইদিন পর
.
হায়দার সাহেব জ্বরে কাতারাচ্ছেন। তার মাথায় পানি দিচ্ছে ছেলের বউ মিলি। পাশে বসে রয়েছে রাসেল। হায়দার সাহেব কিছুক্ষন পর পর অঘোরে বলছেন বাবা আমি তোদের সাথে থাকব, বউমা আমাকে কোথাও রেখে এস না।
.
সকালে হায়দার সাহেবের জ্বর কমে গেল। রাতেই রাসেল ডাক্তার এনেছিল। ডাক্তার রাসেলকে বলে গেছেন হায়দার সাহেব মানসিকভাবে আঘাত পেয়েছেন। উনাকে রেস্টে আর চিন্তা মুক্ত রাখার জন্য বলে গেছে।
.
রাসেল: আচ্ছা তুমি বাবাকে কিছু বলছ
মিলি: না আমি বাবাকে কিছু বলি নি
রাসেল: তাহলে বাবা হঠাৎ কি নিয়ে চিন্তা করছেন আর বাবা কাল কোথায়বা তাকে রেখে আসতে না বলছে
মিলি: রিপন আঙ্কেলের কথা মনে করে হয়তবা চিন্তা করেছেন। বাবা ভাবছেন হয়ত আমরাও রিপন আঙ্কেলের ছেলের মত উনাকে রেখে আসব
রাসেল: ঠিক বলছ এটা হতে পারে
মিলি: ঐ দিন না আনিস বাবাকে এ বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেছে বাবা হয়ত ঐ কথাগুলি শুনেছে
রাসেল: তুমি আনিসের কথা শুনে কিছু বল নি কেন
মিলি: সরি আসলে ও ছোট মানুষ যা বলে আমি হ্যাঁ হুম বলি
রাসেল: উচিত হয়নি তোমার একদম বকে দিতে পারতে। আর আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম আমার বাবা সারাজীবন আমাদের সাথেই থাকবে কখনো বাবাকে আলাদা হতে বলতে পারবে না
মিলি: সরি ভুল হয়ে গেছে
রাসেল: এখন কি করা যায় সেটা বল
মিলি: চল আমরা বাবাকে বোঝায় উনি সারাজীবন এ বাড়িতে থাকবেন
.
রাত ১০টা
.
হায়দার সাহেব, রাসেল আর মিলি খাবার টেবিলে বসে রয়েছে।
মিলি: বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন
হায়দার সাহেব: কেন
মিলিঃ বাবা ঐদিন আনিসের কথা শুনে আমাদের উপর রাগ করেছেন।আনিসের ঐ দিন ভুল বলেছিল, আর আমিও ওর কথায় সায় দিয়ে খুব ভুল করেছি
রাসেল: জ্বি বাবা আপনি আমাদের ক্ষমা করে দেন
হায়দার সাহেব: কি বলিস তোরা আমি কি তোদের উপর রাগ করতে পারি
রাসেল: বাবা তুমি কি রিপন আঙ্কেলের কথা ভেবে কষ্ট পাচ্ছো
হায়দার সাহেব: হ্যাঁ বেচারা সারাজীবন যাদের জন্য পরিশ্রম করেছে শেষ বয়সে তারা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল
রাসেল: তুমি ঐসব নিয়ে চিন্তা করো না। আর আমরা তোমাকে কখনো কোথায়ও রেখে আসব না। তুমি সারাজীবন আমাদের সাথে থাকবে
মিলি: হুম বাবা তুমি থাকবে আমাদের শ্রদ্ধাশ্রমে। যেটা হবে শ্রদ্ধার আশ্রম, বৃদ্ধদের আশ্রম নয়। সম্মানের ঘর, ভালোবাসার ঘর।
হায়দার সাহেব: সত্যি মা..
মিলি: জ্বি বাবা তোমার স্থান শ্রদ্ধাশ্রমে।
.
শেষ কথা: আমাদের বাবা মা স্থান আমাদের শ্রদ্ধা আর ভালোবাসার ঘরে, কোনো বৃদ্ধাশ্রমে নয়। আশা করি প্রত্যেক বাবা মার স্থান হবে তার সন্তানদের শ্রদ্ধাশ্রমে।
.
ধন্যবাদান্তে: ##বাপ্পি##
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×