somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের রাত আর জনপদ বধু

২৯ শে জুন, ২০০৯ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকালে মফস্বল এলাকার রাস্তাঘাট রাতের বেলা অনেক ফাকা হয়ে যায়। মানুষ জন ঘরে লেপের তলে আশ্রয় নিতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করে। যাদের বাড়ীতে ২০ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন থাকে তারা লেপের তলে বা কাথার তলে শুয়ে শুয়ে সপরিবারে হিন্দি ছবি, বাংলা নাটক এইসব দেখে থাকে এই সময়টায়। তবে কাচা বাজার বা রাস্তার পাশের ফুটপাতে বসা হকারদের দোকানগুলোতে ভীড় প্রায় রাত আটটা পর্যন্ত জমজমাট থাকে। এরপর ভীড় কমতে থাকে দ্রুতগতিতে। দশটার মধ্যে হকাররা তাদের পোটলা বেধে গোডাউননে জমা রাখতে রওয়ানা দেয়। কাচাবাজারের পাট নামে। মুদির দোকানগুলো কয়েকটা বাদে বাকী সব বন্ধ হয়ে যায়। তবে ভীড় কমে চায়ের দোকানে। সারাদিনের মত সেখানে রাত বারটায়ও আড্ডা, গলাবাজী, রাজনীতি, হাসিনা, খালেদা, এরশাদ, ইসলাম, বিদ্যুত, সমাজের অধপতন বিষয়ক আলোচনা থেকে ব্যাক্তিগত সুখ দুঃখ, প্রাপ্তবয়স্ক অভিজ্ঞতার বর্ণনা, কৌতুক সমানভাবে চলে। চায়ের দোকানদার যখন তার ঝাপি নামায় তখন কাষ্টমারের আড্ডা শেষ হয় অথবা যখন কাষ্টমারের আড্ডা শেষ হয় তখন দোকানের ঝাপি নামে। আমাদের বাসস্থানটা একটা শিল্প এলাকায়। অগনিত কলকারখানা সেখানে। যখন সব থেমে যায় শীতের রাতে তখনও যে স্থানগুলো পূর্ণ সজাগ থাকে তা হল মিল ফ্যাক্টরীগুলো। আমাদের জাতীয়, সামাজিক, অর্থনৈতিক মেরুদন্ড ধরে রাখতে এই কলকারখানাগুলো রাতদিন সচল থাকে। শীত বা গ্রীষ্ম, রোদ বা বর্ষা কোন তফাৎ হয় না এর রুটিনের। চরম অধ্যাবসায়ীর মত এরা সাধনায় লিপ্ত থাকে। আরও সঠিক করে বলতে গেলে চরম সাধনায় লিপ্ত থাকে এর শ্রমিক দল। নিজেদের অস্তিত্ব নিজেরাই টিকিয়ে রাখে তারা। তারাই জাতি এবং তারাই জাতির রক্ষক।


যাই হোক কথা বলছিলাম শীতের রাত্রি নিয়ে। শীতের রাত্রিতে আমার রাস্তায় ঘুরতে খুবই ভাল লাগে। ঠান্ডা সত্ত্বেও শুধু একটা শার্ট গায়ে হাফ প্যান্ট পড়ে স্যান্ডেল পায়ে ঘুরে বেড়াই শীতের ফাকা রাস্তাগুলোতে। কোন মানুষ নেই, রিক্সা নেই। আছি শুধু আমি আর রাস্তা। হঠাৎ হঠাৎ কোন পথচারী বা শিফট শেষ করা শ্রমিক দল নীরবতা ভাঙ্গিয়ে যায়। আমি আমাদের বিসিক শিল্প এলাকার রাস্তাগুলো দিয়ে ঘুরা শুরু করে আস্তে আস্তে এলাকা ছাড়িয়ে যাই। হাজির হই পার্শ্ববর্তী এলাকায়। সেটা আবার আবাসিক এলাকা। মানুষের প্রাচুর্য দেখা যায় সেখানে। বিসিকে যেমন কলকারখানায় প্রানের ছোয়া পাওয়া যায় সেখানে তেমন পাওয়া যায় মানুষের প্রাণের ছোয়া। বেশীরভাগই ছাপড়া ঘর। শ্রমিকরা থাকে তাদের পরিবার পরিজন নিয়ে। সার বাধা হোটেল আর চায়ের দোকানের সারি। হলুদ বাতি জ্বলে দোকানগুলোতে। মানুষের কথা, হোটেল আর দোকানগুলোতে বাংলা ছবি আর বাংলা গানের উচ্চশব্দে টের পাওয়া যায় প্রাণের অস্তিত্ব। আমি ঘোরাঘুরি করি কারখানা আর মানুষের মাঝে। রাত একটা বাজতেই সবাই ঘুমিয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় মানুষের পাড়াগুলো। জেগে থাকে কেবল কলের চাকা। তখন দেখা মেলে জনপদ বধুদের। পেটের তাগিদে তারা নেমে আসে রাতের রাস্তায়। আমার মত বিলাসি জ্ঞানভ্রমণ তাদের নয়। তাদের পেটে জ্বলে ক্ষুধার আগুন। খদ্দেরের আশায় তারা উগ্র সাজে মেলে ধরে নিজেদের। আবার কেউ কেউ থাকে বোরকা পরা। কিন্তু চলনিতে বোঝা যায়। আমি চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারি না। ভগ্ন সমাজের ভগ্ন রুপ তার জীর্ণতা নিয়ে হাজির হয় আমার সামনে যা সারাই করবার মত মিস্ত্রি আমি এখনো হয়ে উঠতে পারিনি। পুলিশ এসে কিছুক্ষন হম্বিতম্বি করে চলে যায়। মাঝে মাঝে গাড়ীতে করে উঠিয়ে নিয়ে যেতে থাকে স্থানীয় পুলিশ ফাড়ির দিকে। মাঝপথে নামিয়েও দেয়। আমি এদের সাথে পরিচিতও হয়েছি, শুনেছি এদের কথা। বেশীরভাগই স্বামী নির্যাতিত। পুরুষুদের প্রতি তাদের অপরিসীম ঘৃনা। একজনের কথা বলি। নাম সেলিমা। বাবা মা ভাল ছেলে দেখে বিয়ে দিয়েছিল। কিন্তু কিছুদিন পরই ভাল ছেলের আসল রূপ বের হয়ে পড়ে। বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য স্বামী প্রথমে চাপ এবং পরবর্তীতে নির্যাতন শুরু করে। টাকা দিয়ে নাকি ব্যবসা করবে। সেলিমা টাকা আনতে পারে না দরিদ্র বাবার কাছ থেকে। দিন দিন নির্যাতন সহ্য করতে এবং না খেয়ে থাকতে হয় সেলিমাকে। এর মধ্যে সেলিমার বাবা মারা যায়। দরিদ্র বাবা কিছুই দিয়ে যেতে পারেনি মেয়েকে। স্বামী তালাক দেয়। একদিন সোজা এক কাপড়ে স্বামী ঘর থেকে বের করে দেয় সেলিমাকে। একটা টাকা ছাড়া একজন তরুণী এক কাপড়ে যদি রাস্তায় নেমে আসে তাহলে কি অবস্থা হয় ভাবতে পারেন? আশে পাশের প্রতিবেশীদের কাছে চেয়েচিন্তে কিছু টাকা নিয়ে চেনা পরিচিতদের দ্বারে যেয়ে হাত পাতে একটা কাজের জন্য। না খেয়ে দিন কাটে। কাজ পায় না। ভাতের কষ্টের মত বড় কষ্ট খুব কমই আছে দুনিয়ায়। কিছুদিনের মধ্যে তার অসহায়ত্বের সুযোগ নেয় কিছু নরকের কীট। দুনিয়ার চরম খারাপ রুপটিও সে দেখে ফেলে। অন্য এক পথে নেমে যায় সে ক্ষোভে ঘৃণায় দুঃখে। আমি জিজ্ঞাসা করেছিলাম তার খারাপ লাগে না এই কাজ করতে? সে বলে, না, আমার স্বামী এখন আরেক মেয়েমানুষের সাথে শোয় আমারে তালাক দিয়া, বউ বদলাইয়া। আর আমি ডেইলি স্বামি বদলাই। আমি জিজ্ঞাসা করলাম ভাল ছেলে পেলে এই পথ ছেড়ে বিয়ে করে সংসারী হবে কিনা? উত্তর দেয়, পুরুষ মানুষ কখনো ভাল হয় না। আর স্বামীর অধীনে থাইকা বান্দীগিরী করার কোন ইচ্ছা তার নাই। এখন তার স্বাধীন জীবন। যেভাবে ইচ্ছা চলে। কারো শাসনের কোন হাত নাই। আমার বলার কিছুই থাকে না।

এক কাহিনী লেখতে গিয়ে আরেক কাহিনী লিখে ফেললাম। অবশ্য এটা ব্লগ। কোন ফরমায়েশী উপন্যাস বা কবিতার বই নয়। ব্লগ আমার যেমন ইচ্ছে ছন্নছাড়া লেখার খাতা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×