somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুড়দের ও টার্গেট প্রেমিক যুগল

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রামপুরা সংলগ্ন হাতিরঝিল সাধরন জনগনের জন্য একটি বিনোদনের জায়গা । সকল সময় এই স্থানটিতে ভীড় লেগে থাকে । শুক্রবার কিংবা বিশেষ দিনে তো লোকে লোকারন্য থাকে। প্রেমিক যুগল , পরিবার পরিজন , বন্ধু-বাধব নিয়ে কিছুটা খোলামেলা বাতাসে ঘুরা ঘুরি করার জন্য তাদের এখানে আসা। বিনোদনের এই জায়গা ও হাজারো লোকের ভীড়ে কিছু লোক তাদের ধান্দার আখরা গড়ে তুলেছে ।

আজ বিকেলের (ঘটনাঃ ১) বিনোদনের জায়গাতে হিজড়াদের ধান্দা বাজী নতুন না , তবে প্রশাসন তাদের একটূ বেশী স্বাধীনতা দিয়েছে বলে মনে হচ্ছে । তাদের ক্ষমতা চরম মাত্রায় পৌছে গেছে পকেটে হাতদিয়ে টাকা নেয়ার কথা শুনেছি আজ নিজের চোখে দেখলাম । প্রকাশ্যে ছিনতাই আর প্রতিবাদ করলো বলে অকথ্য ভাষায় গালি শুরু করলো প্রেমিক যুগলদের ছেলেটিকে দুজন মিলে মারা শুরু করলো । এক পর্যায়ে দুজন লোক এসে থামালো হিজড়া দুইজন চলে গেল । থামাতে আসা দুই ব্যক্তি ছেলেটির সাথে কথা বলে বুঝিয়ে অবস্থা সামাল দিল । শুরু করলাম হিজড়াদের পেছনে হাটা চক্রাকার বাসের মত ভিডিও করতে করতে । হাতিরঝিল লালসিড়ির সামনে আসতেই দেখি সেই দুই লোক হিজড়াদের সাথে কথা বলছে ব্যপারটা বুঝতে বাকি রইলোনা যে তারা একই সিন্ডিকেটের । ওই তিন জন হিজড়াকে প্রতিদিনই এই একই স্পটে দেখা যায় বিকেল থেকে রাত পর্যন্ত । প্রত্যেকটি প্রেমিক যুগল বা পরিবার নিয়ে ঘুরতে আসা লোকেদের হিজড়াদের খপ্পড়ে পড়তে হয় ।

(ঘটনাঃ ২)



হিজড়াদের ঘটনার কয়েক মিনিট পর, পায়জামা পাঞ্জবী পড়া হুজুর বেশী ৪ জন লোক আমাদের সামনে এসে দাড়ালো সালাম দিলো মোলাকাত করলো , প্রথমে ভেবেছিলাম তবলিক জামাতের লোক হয়ত কিছু ইসলামিক কথা বার্তা বলবে , কিন্তু তাদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল , তাদের মধ্যে একজন ব্যক্তি লম্বা দাড়িওয়ালা বৃদ্ধা বললো বাবা এতিমদের জন্য কিছু দেন , তার হাতে কয়েকটা নোট ও পাশে ৩ জন সহযোগী আমি তাকে ফিরিয়ে দিলাম , এতিমদের দিবো কোন মাদ্রাসার বা কোন সংঠনের কোন টোকেন নেই নিছক ধান্দা ছাড়া আর কিছুনা । লজ্জায় মুখটা লাল হয়ে গেল কারন আমার সাথে যেই ছেলেটি ছিল সে সনাতন ধর্মের । তাদের পিছু হাটা শুরু করলাম সেই হিজড়াদের মত তারাও একই কাজ করছে তাদেরও টার্গেট প্রেমিক যুগল । লোকজনকে থামিয়ে থামিয়ে মোলাকাত করে ধর্মের ও পোশাক আচরনের অপব্যবহার করছে , ধর্মকে ছোট করছে । ধর্মের নামে ব্যবসা করছে । লোক বেশী দেখায় ৪ জন ছড়িয়ে ছিটিয়ে পড়লো অনেকে তাদের ফিকির বুঝে এড়িয়ে যাচ্ছিল তবে তাদের নজর তো অন্যের পকেটের দিকে । আজ নতুন দেখলাম হিজড়াদের অনুকরন করছে এক শ্রেনীর দাড়ী টুপি ওয়াল লোক । কতটা সত্য আছে তাদের মাঝে জানিনা । এতিমদের জন্যও যদি করে থাকে তবে এ ভেবে নয় আর প্রেমিক যুগল কিংবা রাস্তা ঘাটে নয় । দেশে ধনীর- শিল্পকারখানা-ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নেই । দান করার লোকের ও অভাব নেই সেখানে তাদের কাছে যান , এবাবে ধর্ম নিয়ে ব্যবসা বা ধান্দা বন্ধ করুন । এমন চলতে থাকলে ধর্মের অনুভুতি মানুষের মন থেকে উঠে যাবে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×