somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছর ও আমাদের প্রত্যাশা

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশের সমস্যার কোন অন্ত নেই। চাহিদার তুলনায় সম্পদ যেহেতু সীমিত সেহেতু সমস্যা আমাদের প্রতিনিয়তই দ্বারে আঘাত করবে। তবুও আমরা আশায় বুক বাঁধি। সীমাবদ্ধতার মধ্যেও বেঁচে থাকার জন্য আমাদের নিরন্তর সংগ্রাম। এরই নাম জীবন। ব্যর্থতার বোঝা নুইয়ে পড়ে সাফল্যের স্বর্ণালী সুখ আমাদের হাতের মুঠোয় ধরা দেবে এ প্রত্যাশা আমাদের মনে প্রতিনিয়তই আলোড়িত করে। জাতীয় জীবনে ও চলছে মহা সংকট ।নানান প্রতিকুলতার মধ্য দিয়ে দেশ আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।চার পাশে তার এখনো হাজারো সমস্যা। এ সমস্যাকে অতিক্রম করেইতো আমাদের এগিয়ে যেতে হবে। বছরের শুরুতেইে এ ব্লগ পরিবারের সকলকে অভিনন্দন । সত্যিকার অর্থে লেখকরাই সমাজের বন্ধু, দার্শনিক , পথ প্রদর্শক ও সমাজের দর্পণ হিসেবে চিহ্নিত । সে হিসাবে আমাদেরও অনেকগুলো দায়িত্ব রয়েছে। সমাজের সত্যিকার কার্যকর অভিভাবকের ভূমিকা তাকে পালন করতে হবে, সমাজের চাহিদার সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে। সমাজের কুসংস্কার, কুপমুন্ডতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে লেখককে সৎ ও সাহসী ভূমিকা নিতে হবে। বৃহত্তর সমাজের মৌলিক অনেক আকাঙ্খার সাথে একাত্বতা সৃষ্টি করতে হবে ।আমি আশা করি ‘প্রথম আলো ব্লগ’ বলিষ্ট ভূমিকা রেখে প্রগতিশীল ধ্যান ধারণায় বশবর্তী হয়ে প্রত্যেক পাঠকের আপনার হয়ে উঠবে।
আমরা সবাই সংবাদপত্র ও প্রচার মাধ্যমের স্বাধীনতার কথা হরদম বলে থাকি। যাঁরা বিরোধীদলে থাকেন তাঁরা এ বিষয় নিয়ে বেশী চেঁচামেচি করেন। আর তাঁরা যখন ক্ষমতার সিংহাসনে আরোহন করেন এ কথাটি বেমালুম ভুলে যান। আর সেই স্বাধীনতাই তখন এদের জন্য গাঁ জ্বালা হয়ে উঠে। আমরা শুধু মুখে গণতন্ত্রের কথা বলি,কিন্তু আচার আচরণে গণতন্ত্রের পরিচয় দিই না। সবদলই সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন কিন্তু নিজের স্বার্থ বিরোধী কোন সংবাদ আসলেই এদের উদ্যত অসি সংবাদপত্র পত্রে আঘাত হানে, সাংবাদিকরা নির্যাতিত হন। বিভিন্ন দল গোষ্ঠীর অস্ত্রধারীরা সংবাদপত্র অফিসে হানা দিয়েছে এমন উদাহরণও আছে। এর কারণ কি? কারণ তাদের মনের মতো সংবাদ প্রকাশিত হয় নি। এটি সাংবাদিক, প্রকাশনা জগত, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র কারো জন্যই সুখবর নয়। বর্তমান সরকার যখন ক্ষমতায় ছিলো না, তখন সংবাদপত্রের স্বাধীনতা, বেতার, টিভির স্বায়ত্বশাসন, বিশেষ ক্ষমতা আইন ইত্যাদি সম্পর্কে জোড়ালো বক্তব্য আমরা দেখেছি। ক্ষমতায় গিয়ে কেন আবার সে সুর নরম হয়ে যায় তাও আমরা জানি। কারণ স্বাধীনতা যেমনি অতি প্রিয় জিনিষ, তেমনি অন্যের স্বাধীনতা নিজের ক্ষমতার মসনদকে আবার দুর্বল করে দিতে পারে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতায় গেলে মন মানসিকতাটা এ রকম হয়ে যায়। বর্তমানে দেশে প্রচুর সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, বলা হচ্ছে সংবাদপত্র প্রচুর স্বাধীনতা ভোগ করছে-এটা সুখকর লক্ষণ। একটি সংবাদপত্রে প্রত্যেকের ভালো দিক তুলে ধরার অধিকার যেমনি আছে, তেমনি মন্দ দিকগুলোও তুলে ধরার অধিকার আছে।তবে তা হতে হবে অবশ্যই রাষ্ট্রের স্বার্থের পক্ষে এবং সংবাদপত্র নীতিমালার ভিত্তিতে ।যদি তা না থাকে তাহলে সংবাদপত্র সেখানে যথাথর্ ভূমিকা রাখতে পারে না। সংবাদপত্র সকলের বন্ধু হতে পারে। প্রতিপক্ষ নয়। মানুষের সবকিছু জানার অধিকার আছে। অধিকার আছে বলেই সংবাদপত্র সব ভালোমন্দ, অপকর্মÑদুর্নীতি ইত্যাদি প্রকাশ করে গণতান্ত্রিক সমাজ কাঠামোয় দেশের নাগরিকের অধিকার নিশ্চিত করে। সংবাদপত্র যদি অফিস আদালতের দুর্নীতি, সমাজবিরোধী দলের সন্ত্রাস, প্রভাবশালীদের কারসাজি, মৌলবাদীদের মিথ্যাচার, ভন্ডামি, কুসংস্কার ও কুপমুন্ডতা ইত্যাদি সম্পর্কে ছাপার অধিকার না পায়, তাহলে সংবাদপত্র তার যথার্থ দায়িত্ব পালনে শুধু ব্যর্থই নয়, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার যথার্থ কোন অবদানই রাখতে পারে না। এ দেশে হাজারো কমলগঞ্জের ‘নুর জাহান, নির্যাতিত হচ্ছে। এ রকম’ নুর জাহান’কে আবিস্কার করার মত সৎ সাহস চাই সংবাদপত্রের।একটি সংবাদ হৃদয়ে নাড়া দিচ্ছে। সংবাদ টি হলো- ‘রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমা চিং মারমাকে ধর্ষণের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে। তুমাচিং এর ধর্ষন ঘটনায় মিডিয়া ব্ল্যাক আউট চলছে কেন? কেন প্রতিবাদ হচ্ছে না?
সাইবারস্পেস ঠান্ডা কেন? কোথায় গেলেন নারীবাদীরা?
বুদ্ধিজীবি-রাজনীতিবিদ-সুশীল-এনজিও-অনলাইন এক্টিভিস্ট-ব্লগার-টকশোএর লোকজন’।
(কবি নির্মলেন্দু গুণের ফেসবুক থেকে) আমরা চাই এর তীব্র প্রতিবাদ,গণজাগরণ। সাম্প্রতিক কালে ভারতের দিল্লীতে ধর্ষনের ঘটনা আমাদের অনেক কিছুই শিখিয়েছে।২০১৩ সাল হোক সকল অন্যায়ের বিরুদ্ধে সাহসী হবার প্রেরণা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×