somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই / দিন দু:খিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই।

১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসান বৈদ্য

বিশ্ব মন্দার কারণে বা এজেণ্টদের প্রতারণার কারণে প্রতি দিন দেশে ফিরে আসছে বিদেশে কাজ করতে যাওয়া শ্রমিকরা। তার তাদের শেষ সম্বল এমন কী ভিটে মাটি পর্যন্ত বেচে বিদেশে পাড়ি দেবার কিছুদিন পরেই দেশে ফিরে আসছেন। কেউ আবার জেল খেটে ফিরছেন, কেউ বা লাশ হয়ে ফিরছেন। আর যারা ঋণ করে গেছেন তারা দেশে ফিরে পালায়ে বেড়াচ্ছেন। এর একটাই কারণ দেশে উপযুক্ত কর্মসংস্হানের অভাব। অথচ আমরা যদি মুখে শুধু হাহুতাশ না করে একটু সজচতন হই একটু দেশপ্রেমিক হই তাহলে কাজের চন্য এদরে আর বাইরে যেতে হয় না। আমাদের লোক সংখ্যা ১৫ কোটিরও বেশি। আর পৃথিবীর সবচেয়ে ঘন বসতীপূর্ণ এলাকা। আমরা যদি বিদেশী পণ্য ব্যাবহার না করে শুধু দেশি জিনিষ ব্যবহার করি তাহলে আমাদের দেশেই কয়েক লাখ লোকের কর্ম সংস্থান হতে পারে। আমরা যে পরিমাণ বিদেশী জুতা সেণ্ডল ব্যাবহার করি তা না করে দেশী জুতা সেণ্ডেল ব্যবহার করি তাহলে এই সেক্টরেই কয়েক হাজার কর্মসংস্থান হতে পারে। আর বর্তমানে আমাদের দেশের চামড়াজাত পণ্যের মান আন্তর্জাতিক মানের তার প্রমাণ চামড়া ও চামড়াজাত পণ্য আমাদের ৩য় বৃহত্তম রপ্তানী পণ্য। আমাদের ওষুধের আভ্যন্তরীণ বাজার ৫ হাজার কোটি টাকারও বেশি । এর সিংহ ভাগই আমাদের দেশে উৎপাদন হওয়ার পরও চোরাই পথে অনেক নিম্নমানের ও ভেজাল ওষুধ আমাদের দেশে আসে এবং আমরা তা ব্যবহার করি। আমাদের দেশে শুধু এ্যালোপাথী ওষুধ কারখানা প্রায় ৫০০ এর কাছে। বাংলাদেশ বর্তমানে ওষুধ রপ্তানী দেশের মধ্যে অন্যতম। সচেতন হলে এ সেক্টেরও হাজার হাজার লোকের কর্মের ব্যাবস্থা হতে পারে। এই ভাবে কাপড় থেকে প্রতিটি ক্ষেত্রে আমরা যদি দেশি জিনিষ ব্যাবহার করি তাহলে কী আর আমাদের ভাইয়ের লাশ হয়ে দেশে ফেরে?
আসুন এখন থেকেই শুরু করি আমরা ঘুম থেকে উঠেই নিজেকে পরিষ্কার করতে টয়লেট পেপার, সাবান,শ্যাম্পু, টুথপেষ্ট, ব্লেড, ক্রিম , লোশন ইত্যাদি যা কিছু ব্যাবহার করি তা সবই দেশী পণ্য ব্যবহার করি । অবশ্য অনেকেই বিদেশিটাই বেশি ব্যাবহার করি। এর মধ্যে ইউনিলিভার তাথা লিভার ব্রাদার্স ১ নাম্বার অবস্হানে আছে। অবশ্য এর অধিকাংশ পণ্য আমাদের এখানেই উৎপন্ন হয় । তবুও এর মুনাফা বাইরে চলে যায় এবং তারা আরো উন্নত হয়। অথচ আমরা এগুলি দেশের টা ব্যবহার করেলে এই পুঁজি দেশেই খাটত এবং দেশে আরো কর্মসংস্হান হত।

বৃটিশ আমলে বিলেতি পণ্য বর্জন আন্দলন, স্বদেশি আন্দলন, চরকা কাটা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করা হ'ত। সে আন্দলনের ফল ভারত ভোগ করছে। আর অমরা তার উল্টো।
সে সময় কান্ত কবির একটি গান রাস্তায় গাওয়া হ'ত:

মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই ,
দিন দু:খিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই।
......................................................
এ গানের আবেদন এখনো শেষ হয়ে যায় নি।


সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×