শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গুরু পাবনার হেমায়েত পুরের ঠাকুর অনুকুল চন্দ্র। তিনি ঠাকুরের কাছ থেকে ১৯৬৩ সালে বিহারের দেও ঘরে গিয়ে দীক্ষা নেন। শীর্ষেন্দু তার গুরু অনুকুল চন্দ্রের জন্ম স্থান হেমায়েত পুরে মাঝে মাঝে আসেন। হেমায়েত পুর যেমন মানষিক হাসপাতালের জন্য বিখ্যাত তেমনি ঠাকুর অনুকুল চন্দ্রের জন্যও বিখ্যাত। ১৯৯৬ সালে শীতে তিনি তার গরুর জন্ম স্থানে আসেন, তখন তিনি পাবনা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে রাত ৮টার দিকে স্থানীয় লোকজন ও তার ভক্তদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বসেন।
এক পর্যায়ে আলাপচারিতায় তিনি বললেন আমি আমার ছেলেকে শরৎচন্দ্র দিয়ে তার উপন্যাস পড়া শুরু করতে বলি। ছেলে শরৎ পড়ার পর আমাকে বলে, তুমি আমাকে শরৎ পড়তে বললে কেন? তোমার ঐ সমস্ত জমিদার , খুড়ো, ঠাকুম্মা, ঠাকুদ্দা, একান্নবর্তী পরিবার কী আর বর্তমানে চলে? মানুষ তো এখন ঠাকুম্মার বাড়িতে যায় বেড়াতে , এক সাথে আর থাকে না। ও সব এখন ব্যাকডেটেড।
শীর্ষেন্দু তার ছেলেকে বুঝাতে গেলে, ছেলে বলে, তুমি বরং আমাদের দলে আস। তিনি বললেন তোরা অজ কাল যে সব ইংলিশ গান শুনিস আর লাফা লাফি দেখিস ও গুল কি ভাল?
- তুমি এ গুলি না শুনে না বুঝে খারাপ বলতে পার না। এই বলে ছেলে বাবার কানে হেড ফোন চাপায়ে দিল। তার পরে গানের অনেক অবোধ্য ইচ্চারণ ও অর্থ বাবাকে বুঝায়ে দিল।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, তার পর থেকে আমি মাইকেল জ্যাকসনের ভক্ত।
অবশ্য আমরা আর তাঁর কাছে জানতে চাই নি যে, মাইকেলের কোন কোন গান সবচেয়ে ভাল লাগে।
মাইকেল জ্যাকসন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত বোদ্ধা শ্রতাকেও যেমন মুগ্ধ করেছেন তেমনি আমাদের মত অবুঝদেরও মাতিয়েছেন। পর পারে যাবার পরেও তাঁর সর্বস্তরের ভক্তের আশীর্বাদ তাঁর প্রতি অব্যাহত আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


