তুমিও কি আমাকে এভাবে ভালবাসতে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোটবেলায় তোমাকে খুব বেশী কাছে পাওয়া হতো না। মধ্যবিত্ত সংসারের ঘাণি টানতে তুমি যখন বাড়ী খুব ভোরে বাড়ী হতে বের হয়ে যেতে তখন আমি থাকতাম ঘুমে, আবার সারাদিনের ক্লান্তি শেষে তুমি যখন বাড়ী ফিরতে তখন গভীর রাত। আমি তখন তোমার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়তাম। মাঝে মাঝে দুপুর বেলা তোমাকে যখন কয়েক ঘন্টার জন্য পেতাম তখন আমার কি যে ভাল লাগতো। তোমার উপর খুব রাগ হতো আমার। তুমি কেন অন্য বাবাদের মতো সারাক্ষণ বাসায় থাকো না। তোমার কাছে অনুযোগ করলে তুমি হাসতে। মনে হতো তুমি তোমার সন্তানদের অন্য বাবাদের মতো ভালবাস না।
ছোটবেলায় তোমার ভালবাসা খুব বেশী টের পাইনি। মাঝে মাঝে মা বলত গভীর রাতে নাকি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। মার কথা মিথ্যা মনে হতো। মনে হতো আমাকে সান্তনা দেয়ার জন্য মা এগুলো বানিয়ে বানিয়ে বলে। মনে আছে বাবা, মন্টুর কথা? তোমার অতি প্রিয় কুকুর। দুপুর কিংবা রাতে যখনই তোমার সাইকেলের ঘন্টা ধ্বনি শুনতো উঠোনে শুয়ে থাকা মন্টু দৌড়ে চলে যেতে রাস্তায়। ও কিভাবে কিভাবে যেন ঠিক বুঝে যেতো ওটা তোমারই সাইকেলের ঘন্টাধ্বনি। তুমি সাইকেল থেকে নেমে মন্টুর পিঠে হাত বুলিয়ে দিতে। আমার খুব ঈর্ষা হতো। মনে হতো তুমি তোমার পোষা কুকুরকে যতখানি ভালবাস আমাকে ততখানি ভালবাস না। তোমাকে বলেছিও সেকথা, তুমি হাসতে।
তোমার ভালবাসা প্রকাশের অক্ষমতা না আমার ভালবাসা বুঝার ব্যর্থতা জানি না কেন তোমার ভালবাসা তখন আমি বুঝতে পারিনি। এখন পারি। এখন আমি এক সন্তানের পিতা। আমার পাঁচ বছর বয়সী ছেলেটি যখন দৌড়ে এসে আমার কোলে ঝাপ দে, জ্বরের ঘোরে ও যখন বাবাই, বাবাই বলে ডাকে, খেলার সময় ও যখন আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন খুব বেশী করে অনুভব করি তোমাকে। বাবা, তুমিও কি আমাকে এভাবেই ভালবাসতে এখন যেমন আমি বাসি আমার সন্তানকে। বাবা যে কথা তোমাকে কখনোই বলা হয়নি আজ বলি-
তোমাকে খুব ভালবাসি বাবা।
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।