somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লান্তি ধারায় ভেসে চলি ...

২৪ শে জুলাই, ২০০৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

`জীবন যখন ফুরায়ে যায় ... ক্লান্তি ধারায় এসো।' - খুব ক্লান্ত লাগছে জানো ?
ক্লান্ত মেয়েটা বিশ্রামের জন্য একটা শান্তির আশ্রয় পেয়েছিলো। জায়গাটা তার না। ছেড়ে দিতে হবে।

বসে বসে ভাবছিলাম সবকিছু নিয়ে। কেন এমন হয়। কেন আমার নিজের বলে কিছু নেই, থাকেনা। সমস্যাটা কোথায়? সমস্যাটা বোধহয় পেয়ে গেছি। আমার চাওয়াগুলো সবসময়ই অন্যরকম হয়, প্রচন্ড তীব্রতায় র্পূণ থাকে। কিন্তু প্রকাশ ভঙ্গীতে সেই তীব্রতাটা থাকেনা। অন্যের সুবিধা-অসুবিধ-ইচ্ছা এগুলোকে স্পেস দিতে গিয়ে নিজের ইচ্ছার গলা অনায়াসে চেপে ধরি আমি। কষ্ট হয়, কষ্টের গলাও চেপে ধরি। এভাবেই চলছে সব কিছু, সেই ছোট থেকে। হঠাৎ হঠাৎ সব কিছু ভুলে গিয়ে আবার প্রচন্ড তীব্রতায় কোন কিছু চেয়ে বসি। একি গল্পের পুনোরাবৃতি শুরু হয় আবার।

তোমার সাথে আমার একটা মিল আছে বুঝলে? চাইতে পারি না। খুব চাই, অথচ চাইতে পারি না। চুপ করে থাকি। এইতো আমি। এইতো তুমি। গতকাল রাতে জিগ্ঘেস করেছিলে ছেলেটাকে বিয়ে করতে চাই কি না। উ্ত্তর জানা ছিলো । দিতে পারিনি। দিবো কি করে?

কি করে বলবো যে আমি ছেলেটাকে চাইনা। কি করে বলবো যে আমি দামি বাড়ি, দামি গাড়ি, সুন্দর আসবাব এসব কিচ্ছু চাইনা। আমি ফাঁক পেলে আজিজে গিয়ে চা খেতে চাই। আমি ফেব্রুয়ারীতে সব ফেলে বইমেলায় গিয়ে অযথা বসে থাকতে চাই। আমি কাজের সময় সব ভুলে শুধু কাজ নিয়ে পরে থাকতে চাই। আমি আমার অবসরগুলো আমার মতো করে কাটাতে চাই। আমি পাহাড় চাই, আমি প্রান চাই। আমি আমার গতিতে আমার মতো করে চলতে চাই। আমি আমার পাশে আমার জন্য একজন বন্ধু চাই। আমাকে আটকাবে না, আমাকে টানবে না। আমি যখন ইচ্ছা তখন হাত বাড়াতে চাই, আমার হাতে তার র্স্পস পেতে চাই।

আর কি করে বলবো ? আর কি করে বলবো যে আমাকে তোমার একচিলতে পাকা উঠোনটা দাও। আমাকে তোমার বই র্ভতি রং উঠে যাওয়া নিচু বাড়িটা দাও।আর কি করে বলবো - আমাকে জীবনের মানে খুঁজতে থাকা মৃত্যুর বন্ধু ছেলেটা দাও। আমি ওকে বুকে আগলে রাখতে চাই। ও আমার কাছে ভালো থাকবে। এগুলো তো বলতে পারি না। না বলা কথাগুলো ভেতরেই গুমরে গুমরে মরে। ওদের সাথে সাথে প্রতিদিন আমিও মরে যাই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×